EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (২৫ অক্টোবর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আমরা আশা করছি প্রবণতা 134.41 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করে ঊর্ধ্বমুখী হবে এবং এর ফলে নিশ্চিত হবে ওয়েভ (D) আকারে প্রবণতা 137.37 লেভেলের দিকে চলে আসবে। এর পর ওয়েভ (E) আকারে দীর্ঘমেয়াদী ট্রাইঙ্গেল কনসোলিডেশন সম্পন্ন হবে। ওয়েভ (E) নিচের দিকে 123.43 লেভেলের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে।

স্বল্পমেয়াদে আমরা আশা করছি 133.37 বা 133.08 লেভেলের দুর্বল সাপোর্ট নিম্নমুখী প্রবণতাকে প্রতিহত করতে সক্ষম হবে এবং প্রত্যাশিত ঊর্ধ্বমুখী প্রবণতা 134.41 লেভেল স্পর্শ করবে।

R3:136.04

R2: 134.41

R1: 134.00

Pivot: 133.75

S1: 133.37

S2: 133.08

S3: 132.46

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 133.55 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 133.05 লেভেলে স্টপ নির্ধারণ করেছি।