GBP/USD এর বিশ্লেষণ (৭ নভেম্বর, ২০১৭ ইং)

সম্প্রতি GBP/USD পেয়ারের ঊর্ধ্বমুখী ট্রেডিং হচ্ছে। মূল্য 1.3177 লেভেল স্পর্শ করেছে। যাহোক, 15M টাইমফ্রেম অনুযায়ী আমি ভঙ্গুর ঊর্ধ্বমুখী চ্যানেল এবং সম্ভাব্য ডাবল টপ ফরমেশন খুঁজে পেয়েছি। ফলে ক্রয় ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। MACD অসসিলেটরে লুকায়িত বিয়ারিশ ডাইভারজেন্স রয়েছে, যা দুর্বলতার আরও একটি লক্ষণ। আমার পরামর্শ হলো সম্ভাব্য বিক্রয় সুযোগ খুঁজুন। নিম্নমুখী লক্ষ্যমাত্রাগুলো হলো 1.3096 (পিভট সাপোর্ট ১) এবং 1.3055 লেভেল (সুইং লো)।

রেসিস্ট্যান্স লেভেল:

R1: 1.3212

R2: 1.3252

R3: 1.3330

সাপোর্ট লেভেল:

S1: 1.3096

S2: 1.3055

S3: 1.3280

আজকের ট্রেডিংয়ের পরামর্শ: সম্ভাব্য বিক্রয় সুযোগ খুজুন।