NZD/USD অবশেষে নিম্নমুখী হয়েছে, তাই বিক্রির প্রস্তুতি নিন

আমাদের বিক্রয় অঞ্চল থেকে মূল্য চমৎকারভাবে নিম্নমুখী হয়েছে। এটা ঊর্ধ্বমুখী সাপোর্ট লাইন ভেদ করেছে, ফলে উক্ত লাইন রেসিস্ট্যান্সে পরিণত হয়েছে। আমরা বিয়ারিশ অবস্থানে আছি এবং 0.6968 লেভেলের মেজর রেসিস্ট্যান্সের (ফিবানচি রিট্রাসমেন্ট, ফিবানচি এক্সটেনশন, বিয়ারিশ ডাইভারজেন্স) নিচে বিক্রি করব। আশা করছি মূল্য অন্তত 0.6827 লেভেলের সাপোর্ট (ফিবানচি এক্সটেনশন, অনুভূমিক সুইং লো সাপোর্ট) পর্যন্ত চলে আসবে।

স্টকাস্টিক (89,5,3) চমৎকারভাবে আমাদের রেসিস্ট্যান্স থেকে নিম্নমুখী হয়েছে এবং এটা আরও নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে।

0.6968 লেভেলের নিচে বিক্রি করুন। স্টপ লস এর অবস্থান 0.7043 এবং টেক প্রফিটের অবস্থান 0.6827 লেভেল।