EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৬ নভেম্বর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আশা করা যায় 133.89 লেভেল স্পর্শ করার মাধ্যমে ওয়েভ ii সম্পন্ন হয়েছে এবং নতুন ইম্পালসিভ হ্রাস 131.60 লেভেলের দিকে চলমান রয়েছে। প্রবণতা 131.60 লেভেলের সাপোর্ট ভেদ করে নিম্নমুখী হলে আমরা বুঝতে পারব যে এটা ওয়েভ (E) আকারে 128.36 এবং 123.43 লেভেলের দিকে চলমান রয়েছে।

উপরিউক্ত ধারণার পরিপেক্ষিতে বলা যায়, 134.50 লেভেলের রেসিস্ট্যান্স ঊর্ধ্বমুখী প্রবণতা প্রতিহত করবে এবং নিম্নমুখী প্রবণতা প্রথমে 131.88 এবং পরবর্তীতে 131.60 লেভেল ভেদ করবে। 134.50 লেভেল ভেদ করলে পুরণো ওয়েভ (D) এর লক্ষ্যমাত্রা 137.37 লেভেলের দিকে প্রবণতা চলমান থাকবে।

R3: 134.50

R2: 134.13

R1: 133.89

Pivot: 132.75

S1: 132.30

S2: 131.88

S3: 131.36

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 133.10 লেভেলে ইউরো বিক্রয় করেছি এবং 134.55 লেভেলে স্টপ নির্ধারণ করেছি।