EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (২০ নভেম্বর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আমরা 1.7216 লেভেলের উপরে একটি চমৎকার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করেছি, কিন্তু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। মোমেন্টাম ইন্ডিকেটরগুলো উক্ত ঊর্ধ্বমুখী প্রবণতাকে নিশ্চয়তা দিচ্ছে না, ফলে 1.5227 থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতাকে পুনর্বিবেচনা করতে হচ্ছে। 1.5227 থেকে 1.7408 পর্যন্ত ঊর্ধ্বমুখী যাত্রাকে আমরা ইম্পালসিভ র্যালি হিসাবে ধরতে পারি। যদি তাই হয়, তাহলে প্রবণতা ওয়েভ ii আকারে নিচের দিকে অন্তত 1.6614 লেভেল বা আরও নিচে 1.6298 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। এরপর ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে।

অল্প সময়ের মধ্যে 1.7100 লেভেল ভেদ করে প্রবণতা নিম্নমুখী হলে আমাদের ধারনার অনুকূলে থাকবে।

R3: 1.7408

R2: 1.7325

R1: 1.7217

Pivot: 1.7100

S1: 1.7058

S2: 1.6916

S3: 1.6805

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 1.6770 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.7085 লেভেলে স্টপ নির্ধারণ করব।