EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৪ ডিসেম্বর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

EUR/NZD নিম্নমুখী প্রবণতা চলমান রেখেছে, কারণ এটা 1.6969 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করতে ব্যর্থ হয়েছে (হাই এর অবস্থান ছিলো 1.6942 লেভেলে,যা এখন দুর্বল রেসিস্ট্যান্স হিসাবে কাজ করছে)। যতক্ষণ পর্যন্ত 1.6942 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ঊর্ধ্বমুখী প্রবণতা প্রতিহত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা চলমান থাকবে। উক্ত প্রবণতা 1.6720 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু 1.7493 লেভেল থেকে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতাকে দুর্বল মনে হচ্ছে এবং এটা খুব শীঘ্রই বটম স্পর্শ করতে পারে।

R3: 1.7079

R2: 1.7000

R1: 1.6942

Pivot: 1.6863

S1: 1.6821

S2: 1.6789

S3: 1.6720

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 1.7200 থেকে ইউরোতে শর্ট পজিশনে আছি এবং 1.6955 লেভেলে আমাদের স্টপ নির্ধারণ করব। টেক প্রফিটের অবস্থান 1.6740 লেভেল।