USD/JPY এর টেকনিক্যাল বিশ্লেষণ (১১ এপ্রিল, ২০১৮ ইং)

পূর্ববর্তী বিশ্লেষণে উল্লেখিত আমাদের প্রথম লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে। আশা করা যায় বুলিশ প্রবণতায় USD/JPY এর ট্রেডিং চলমান থাকবে। 10 এপ্রিল থেকে ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন উক্ত কারেন্সি পেয়ারকে সাপোর্ট করছে এবং তা বুলিশ প্রবণতার সম্ভাবনা নিশ্চিত করেছে। 50-প্রিয়ড মুভিং এভারেজ এখন ঊর্ধ্বমুখী এবং তা সাপোর্ট হিসাবে কাজ করছে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স এখন নিরপেক্ষ লেভেল 50 এর উপরে অবস্থান করছে এবং নিম্নমুখী গতি হ্রাস পাচ্ছে। উপসংহারে বলা যায়, 106.55 লেভেলের উপরে থাকলে মূল্য 107.45 এবং 107.75 এর লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।

চার্ট বিশ্লেষণ: কালো লাইন পিভট পয়েন্ট নির্দেশ করে। পিভট পয়েন্টের উপর বর্তমান মূল্য বুলিশ পজিশনকে নির্দেশ করে এবং পিভট পয়েন্টের নিচে মূল্য থাকলে তা শর্ট পজিশনকে নির্দেশ করে। লাল লাইন সাপোর্ট লেভেল এবং সবুজ লাইন রেসিস্ট্যান্স লেভেল নির্দেশ করে। এই লেভেলগুলো বাজারে প্রবেশ করতে এবং বাজার থেকে বের হওয়ার জন্য ব্যবহৃত হয়।

কৌশল: ক্রয় করুন, স্টপ লস 106.55, টেক প্রফিট 107.45

রেসিস্ট্যান্স লেভেল: 107.45, 107.75, এবং 107.30

সাপোর্ট লেভেল: 106.25, 106.00, এবং 105.45.