বিটকয়েন বেশ কিছুক্ষণ যাবত $8,000 এবং $8,500 এর সাপোর্ট অঞ্চলের মধ্যে ট্রেডিং হচ্ছে। বাজারে এখন বুলিশ প্রবণতা বিরাজমান। $8,500 লেভেল থেকে প্রবণতা ফেরত আসার পর মনে হয়েছিলো মূল্য $10,000 লেভেলের দিকে চলমান রয়েছে, কিন্তু আজ উক্ত লেভেলের নিচে ক্লোজ হয়েছে। বিটকয়েনের ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান রাখতে সহায়তা করার মত তেমন কোনো ঘটনা না থাকলেও, বিটকয়েনের প্রতি NASDAQ এর আগ্রহ বিটকয়েনকে ঊর্ধ্বমুখী হতে সহায়তা করতে পারে। বর্তমান পরিস্থিতিতে, মূল্য কুমো ক্লাউড এর সহায়তায় $8,000 এর উপরে অবস্থান করছে, ফলে আশা করা যায় ডেইলি ক্লোজের মাধ্যমে $9,000 লেভেল অতিক্রম করলে ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান থাকবে। মূল্য $8,000 অঞ্চলের উপরে অবস্থান করার কারণে বিটকয়েনের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে।