স্বর্ণ বিশ্লেষণ (২২ মে, ২০১৮)

সম্প্রতি স্বর্ণের ঊর্ধ্বমুখী ট্রেডিং হচ্ছে। মূল্য $1,295.00 লেভেল স্পর্শ করেছে। H1 টাইমফ্রেম অনুযায়ী, আমি দেখতে পাচ্ছি নিম্নমুখী চ্যানেল ভেদ হয়েছে, ফলে বিক্রয় ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এছাড়াও, এমএসিডি অসসিলেটরে আমি লুকায়িত বুলিশ ডাইভারজেন্স খুঁজে পেয়েছি, যা শক্তিশালী প্রবণতার আরও একটি লক্ষণ। আমার পরামর্শ হলো, সম্ভাব্য বুলিশ ফ্ল্যাগ এর প্রতি লক্ষ্য রাখুন এবং ক্রয় সুযোগ খুঁজুন। ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রাগুলো হলো $1,299.10 এবং $1,306.00 লেভেল।

রেসিস্ট্যান্স লেভেল:

R1: $1,296.15

R2: $1,300.40

R3: $1,307.85

সাপোর্ট লেভেল:

S1: $1,284.45

S2: $1,277.00

S3: $1,272.00

ট্রেডিংয়ের পরামর্শ: সম্ভাব্য ক্রয় সুযোগ খুঁজুন।