USD/CAD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২ জানুযারি, ২০১৯)

পর্যালোচনা:

USD/CAD পেয়ার 1.3531 লেভেলের প্রধান সাপোর্টের উপরে রয়েছে, যা 61.8% ফিবানচি রিট্রাসমেন্ট লেভেল। এই লেভেল থেকে প্রবণতা চার বার ফেরত এসেছে, ফলে ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রধান সাপোর্ট 1.3531 লেভেলে তৈরি হয়েছে, কারণ প্রবণতা উক্ত লেভেলের উপরে শক্তি প্রদর্শন করছে। এর ফলে 1.3531 এবং 1.3600 থেকে প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। 1.3531 লেভেলের সাপোর্ট থেকে USD/CAD পেয়ার বুলিশ প্রবণতায় রয়েছে এবং তা 1.3660 লেভেলের রেসিস্ট্যান্সের দিকে এগিয়ে যাচ্ছে।RSI সূচকের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে, বাজার এখনও বুলিশ প্রবণ। প্রবণতা 1.3660 থেকে ঊর্ধ্বমুখী হতে পারে এবং 1.3727 লেভেলের দিকে চলমান থাকতে পারে। 1.3727 লেভেল দ্বিতীয় রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে এবং 1.3660 লেভেলে ইতোমধ্যে ডাবল টপ তৈরি হয়েছে। অন্যদিকে, 1.3531 এবং 1.3450 লেভেলের সাপোর্ট ভেদ হলে পরিস্থিতি বদলে যেতে পারে। সার্বিক দিক থেকে আমরা এখনও বুলিশ প্রবণতার সম্ভাবনাকে এগিয়ে রাখছি।