বিটকয়েন $5.192 লেভেলে সাইডওয়েস ট্রেডিং চলমান রেখেছে এবং খুবই ধীর গতি সম্পন্ন হয়ে আছে। বিটকয়েনের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা সিদ্ধান্তহীনতায় রয়েছি এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আরও আরও একটু নিশ্চিত হওয়া দরকার।
H1 টাইমফ্রেম অনুযায়ী, আমরা দেখতে পাচ্ছি ADX এর মান 30 এর নিচে অবস্থান করছে, ফলে বুঝা যাচ্ছে স্বল্পমেয়াদি দুর্বল প্রবণতা বিরাজ করছে এবং সাইডওয়েস মুভমেন্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্য ঊর্ধ্বমুখী ত্রিভুজাকৃতি তৈরি হচ্ছে। কিন্তু মূল্যকে $5.326 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করতে হবে এবং উক্ত লেভেলের উপর ঊর্ধ্বমুখী গতিময়তা প্রদর্শন করার পর আমরা ক্রয় করব। যদি $5.326 লেভেলের রেসিস্ট্যান্স অক্ষত থাকে তাহলে, বিক্রয় করা যেতে পারে। $5.000 লেভেলের সাপোর্ট ভেদ হলে নিম্নমুখী প্রবণতা সম্পর্কে আমরা নিশ্চিত হব এবং প্রবণতা $4.636 লেভেল স্পর্শ করতে পারে।
ট্রেডিংয়ের পরামর্শ: আমরা এখন নিরপেক্ষ অবস্থানে রয়েছি। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল ভেদ হওয়ার জন্য অপেক্ষা করব।