USD/CAD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)
পর্যালোচনা: USD/CAD পেয়ার 1.3228 থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান রেখেছে। গতকাল প্রবণতা 1.3228 (1.3228 লেভেলটি 38.2% ফিবানচি রিট্রাসমেন্ট এর সাথে অবস্থান করছে) থেকে 1.3357 লেভেলের টপ পর্যন্ত উঠে আসে। আজকে প্রথম সাপোর্ট লেভেলের অবস্থান 1.3228 এবং পরবর্তী সাপোর্টের অবস্থান 1.3311। অন্যদিকে, ডেইলি রেসিস্ট্যান্স 1 এর অবস্থান 1.3377। পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, USD/CAD এখনও 1.3228 এবং 1.3402 লেভেলের মধ্যে ওঠানামা করছে। এজন্য আমরা 174 পিপ (1.3402 - 1.3228) এর একটি রেঞ্জ প্রত্যাশা করছি।এক ঘণ্টা চার্টে, কাছাকাছি রেসিস্ট্যান্সের অবস্থান 1.3357 এবং উক্ত লেভেলটি ডাবল টপ এর সাথে অবস্থান করছে। বর্তমানে মূল্য বুলিশ চ্যানেলে রয়েছে। আরএসআই সূচকের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা এখনও বুলিশ প্রবণ মার্কেটে অবস্থান করছি। মূল্য এখনও মুভিং এভারেজ (100) এর উপরে অবস্থান করছে। ফলে মূল্য প্রবণতা যদি 1.3357 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করতে সক্ষম হয়, তাহলে তা 1.3377 এবং 1.3402 লেভেলের দিকে চলমান থাকতে পারে। স্টপ লস সবসময় বুদ্ধিমত্তার সাথে নির্ধারণ করতে হয়; তাই তা 1.3282 লেভেলের সাপোর্টের নিচে স্থাপন করাই ভালো হবে।