টেকনিক্যাল বিশ্লেষণ:
EURUSD পেয়ার 1.1045 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করেছিলো। আমরা যখন বিশ্লেষণ লিখছিলাম, তখন 1.1060 লেভেলের কাছাকাছি ট্রেডিং হচ্ছিলো। আশা করা যায় 1.0991 লেভেলে বটম তৈরি হবে, যা 1.0879 এবং 1.1180 এর মধ্যকার পূর্ববর্তী ঊর্ধ্বমুখী প্রবণতার 0.618 ফিবানচি রিট্রাসমেন্ট। আশা করা যায় আজকের দিনের ট্রেডিং পুলব্যাক বা রিট্রাসমেন্ট 1.0991 এর উপরে অবস্থান করবে, এবং বুলিশ প্রবণতার লক্ষ্যমাত্রা থাকবে 1.1092 লেভেল। অন্যদিকে মূল্য প্রবণতা 1.0991 এর নিচে নামলে তা 1.0940 লেভেলের সাপোর্ট স্পর্শ করতে পারে, যা উপরিউক্ত র্যালির 0.786 ফিবানচি রিট্রাসমেন্ট। উভয় ক্ষেত্রেই আশা করা যায় EURUSD 1.1180 এর উপরে অবস্থান করবে এবং যতক্ষণ পর্যন্ত বুল 1.0991 এর উপরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সম্ভাবনা বিরাজ করবে। 1.0879 এর লো থেকে পুরো প্রাইস স্ট্রাকচার বিবেচনা করলে বলা যায়, যতক্ষণ পর্যন্ত মূল্য গত 1 অক্টোবর, 2019 তারিখের লো 1.0879 এর উপরে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত বুলিশ প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
ট্রেডিংয়ের পরামর্শ:
লং পজিশন গ্রহণ করুন এবং 1.0879 লেভেলে স্টপ নির্ধারণ করুন। লক্ষ্যমাত্রা থাকবে 1.1500 লেভেল।
শুভকামনা রইল!