টেকনিক্যাল বাজার বিশ্লেষণ:
GBP/USD পেয়ার 1.2765 - 1.3012 এর সংকীর্ণ রেঞ্জের মধ্যে ট্রেডিং হচ্ছে এবং রেঞ্জ ভেদ করে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বুলিশ প্রবণতাকে বেশ দুর্বল মনে হচ্ছে এবং 1.2939 এবং 1.3012 এর মধ্যকার রেঞ্জ ভেদ করতে ব্যর্থ হচ্ছে। যাহোক, প্রবণতা ঊর্ধ্বমুখী মুভমেন্টে 1.2939 লেভেল ভেদ করার চেষ্টা করছে। বাজার ওভারসোল্ড পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কারণে প্রবণতার গতিময়তাকে ইতিবাচক মনে হচ্ছে, ফলে তা বুলিশ প্রবণতার জন্য বেশ সহায়ক হবে। অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে প্রবণতা এখন নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.3071
WR2 - 1.3026
WR1 - 1.2910
সাপ্তাহিক পিভট - 1.2886
WS1 - 1.2750
WS2 - 1.2708
WS3 - 1.2590
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হোলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধমুখী কারেকশনগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হতে হলে অন্তত 1.3012 লেভেল অতিক্রম করতে হবে। দীর্ঘ-মেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.2231 - 1.2224 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.3509। মূল্য যতক্ষণ পর্যন্ত উক্ত লেভেলের নিচে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা 1.1957 লেভেল বা আরও নিচের কোনো লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।