বাজার বিশ্লেষণ:
সারা মাসেই 1.2765 - 1.3012 রেঞ্জের মধ্যে ট্রেডিং হয়েছে। এখনও বিপরীত প্রবণতা তৈরি হওয়া বা রেঞ্জ ভেদ করে বের হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বুলিশ প্রবণতা 1.2939 থেকে 1.3012 পর্যন্ত থাকা রেসিস্ট্যান্স ভেদ করতে পারবে না। যাহোক, মূল্য প্রবণতা ঊর্ধ্বমুখী আকারে রয়েছে এবং 1.2939 লেভেল স্পর্শ করেছে। গতিময়তা এখন ইতিবাচক, কারণ বাজার অতিবিক্রয় পরিস্থিতি থেকে ফেরত এসেছে এবং এর ফলে বুলিশ প্রবণতা সাপোর্ট পাবে। অপেক্ষাকৃত বড় সময়সীমায় প্রবণতা নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.3071
WR2 - 1.3026
WR1 - 1.2910
সাপ্তাহিক পিভট - 1.2886
WS1 - 1.2750
WS2 - 1.2708
WS3 - 1.2590
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমায় ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় উর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হতে হলে বুলিশ প্রবণতাকে 1.3012 লেভেল ভেদ করতে হবে। দীর্ঘমেয়াদে প্রধান টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.2231 - 1.2224 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.3509। যতক্ষণ পর্যন্ত মূল্য প্রবণতা উক্ত লেভেলের নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা 1.1957 লেভেল বা আরও নিচের লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।