USDCAD পেয়ার খুব সম্ভবত স্বল্পমেয়াদি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। মূল্য প্রবণতা যদি 1.3175 লেভেল ভেদ করে, তাহলে 1.3220 এর দিকে চলমান থাকবে।
লাল লাইন - বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন
সবুজ লাইন - উপরের ট্রাইঙ্গেল বাউন্ডারি
USDCAD পেয়ার এর অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদি ট্রাইঙ্গেল প্যাটার্ন এর মধ্যে ট্রেডিং হচ্ছে যা আমরা আমাদের পূর্ববর্তী বিশ্লেষণের মধ্যে উল্লেখ করেছি। আমাদের উপরের বিশ্লেষণ এবং চার্ট অনুযায়ী, 4 ঘণ্টা সময়সীমায় আমরা সম্ভাব্য বুলিশ প্যাটার্ন লক্ষ্য করছি। 1.3175 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ হলে আমাদের প্রথম লক্ষ্যমাত্রা 1.3220 এর দিকে প্রবণতা চলমান থাকবে। তাই, দীর্ঘমেয়াদে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান থাকার সম্ভাবনা দেখছি।