বাজার বিশ্লেষণ:
EUR/USD পেয়ার অবশেষে ওভারসোল্ড বাজার পরিস্থিতি থেকে বাউন্স করেছে এবং নিম্নমুখী চ্যানেলের দিকে অগ্রসর হয়েছে। বুলিশ প্রবণতা 1.0855 লেভেলের দিকে অগ্রসর হয়ে 1.0863 লেভেলে শীর্ষবিন্দু তৈরি করেছে।অন্যদিকে, মূল্য প্রবণতা স্বল্পমেয়াদি চ্যানেলের বাইরে রয়েছে, ফলে বুলিশ প্রবণতা পুনরায় ঊর্ধ্বমুখী হতে পারে। বুলিশ প্রবণতার পরবর্তী লক্ষ্যমাত্রা 1.0879 - 1.0904 অঞ্চল এবং কাছাকাছি সাপোর্টের অবস্থান 1.0772 লেভেল। অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে বলা যায়, প্রবণতা এখনও নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.0954
WR2 - 1.0908
WR1 - 1.0871
সাপ্তাহিক পিভট - 1.0825
WS1 - 1.0787
WS2 - 1.0735
WS3 - 1.0693
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হবে সাম্প্রতিক সময়ে গ্রহণ করা বাজার কৌশল: অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করুন এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। 1.1445 লেভেল ভেদ না হওয়া পর্যন্ত নিম্নমুখী প্রবণতা চলমান থাকতে পারে। সাপ্তাহিক সময়সীমার মত অপেক্ষাকৃত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন লক্ষ্যনীয়। ফলে শীঘ্রই নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে। স্বল্পমেয়াদে টেকনিক্যাল সাপোর্ট লেভেলগুলো হলো 1.0981 এবং 1.1267 লেভেল।