বাজার বিশ্লেষণ:
1.1040 লেভেলে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর বুলিশ প্রবণতা 1.1118 লেভেলে নতুন লোকাল হাই তৈরি করেছে। উক্ত লেভেলের কাছাকাছি অন্য একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এবং এইবার এটা আরও বেশি কার্যকর হবে বলে আশা করা যায়। ইতিবাচক এবং শক্তিশালী মোমেন্টাম থাকা সত্ত্বেও বাজারের পরিস্থিতি ওভারব্রোট অবস্থানে রয়েছে, সুতরাং যেকোনো সময় নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.1388
WR2 - 1.1223
WR1 - 1.1151
Weekly Pivot - 1.0973
WS1 - 1.0899
WS2 - 1.0724
WS3 - 1.0648
ট্রেডিংয়ের পরামর্শ:
EUR/USD পেয়ারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকা সত্ত্বেও, চলতি বাজার পরিস্থিতির জন্য সেরা ট্রেডিং কৌশল হলো গত সপ্তাহের কৌশল অবলম্বন করা: অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করুন, এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী রয়েছে। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে ধরা হবে। যতক্ষণ পর্যন্ত 1.1445 লেভেল ভেদ না হয় বা ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা চলমান থাকতে পারে। সাপ্তাহিক সময়সীমার মত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন লক্ষ্যনীয়, যা সম্ভাব্য নিম্নমুখী প্রবণতার সমাপ্তির নির্দেশক। স্বল্পমেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.0778 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267।