সম্ভাব্য প্রবণতা 06/12/2017

সম্ভাব্য প্রবণতা 06/12/2017

EURUSD: রেঞ্জ বাউন্ডারি লাইনগুলো লক্ষ্য করে ট্রেড করুন।

পরিসংখ্যান অনুযায়ী মার্কিন অর্থনীতির সর্বশেষ অবস্থান শক্তিশালী। ব্যবসায় ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে ট্রাম্পের নতুন আইন বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নতুন আইন ফরেক্স মার্কেটকে প্রভাবিত করেছে, ফলে ডলার শক্তিশালী হয়েছে। দিনের বেলায় ইউরো নিম্নমুখী হয়ে 1.1807 লেভেলে চলে আসে। কিন্তু এটা ঊর্ধ্বমুখী হয়ে 1.1835 লেভেলের উপরে ট্রেড হচ্ছে এখন।

রেঞ্জ বাউন্ডারি লাইগুলোকে লক্ষ্য করে ট্রেড করুন:

নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে 1.1799 লেভেলে বিক্রি করুন এবং এক্ষেত্রে লক্ষ্যমাত্রা থাকবে 1.1610 লেভেল।

বিপরীত ক্ষেত্রে - ঊর্ধ্বমুখী প্রবণতায় 1.1880 লেভেলে ক্রয় করুন এবং লক্ষ্যমাত্রা রাখুন 1.2080।

চার অঙ্কের 45 পয়েন্ট স্টপ লস নির্ধারণ করুন (ঊদারণস্বরূপ 1.1700 থেকে 1.1800 পর্যন্ত - 100 পয়েন্ট)।