GBP / USD এর ওয়েভ বিশ্লেষণ, ৮ এপ্রিল, ২০১৯। প্রবণতা ত্রিভুজাকৃতির মধ্যে অবস্থান করছে।

ওয়েভ বিশ্লেষণ:

5 এপ্রিল GBP / USD পেয়ার 40 bp হ্রাস পেয়েছে। নিচের লাইন ভেদ করার একটি ব্যর্থ প্রচেষ্টা ছিলো যা বাঁকানো ক্রিভুজাকৃতি তৈরি করেছে। যাহোক, এখনও বিশেষ ধরণের ত্রিভুজাকৃতির মধ্যেই অবস্থান করছে এবং সেখান থেকে প্রবণতার বের হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। চলতি পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা নিম্নমুখী প্রবণতার প্রবৃদ্ধি প্রত্যাশা করতে পারি, কিন্তু ব্রেক্সিটের কারণে সার্বিক বাজার পরিস্থিতি সতর্কতার সাথে বিবেচনায় রাখতে হবে। তাই, আমার পরামর্শ হলো ব্রেক্সিট বিষয়ে নতুন ম্যাসেজের জন্য অপেক্ষা করুন এবং ত্রিভুজাকৃতি থেকে প্রবণতার ভেদ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ক্রয় লক্ষ্যমাত্রা:

1.3350 - 100.0% ফিবানচি

1.3454 - 127.2% ফিবানচি

বিক্রয় লক্ষ্যমাত্রা:

1.2961 - 0.0% ফিবানচি

ট্রেডিংয়ের পরামর্শ:

ওয়েভ প্যাটার্ন নিম্নমুখী প্রবণতাকে সমর্থণ করছে। উক্ত পেয়ার ত্রিভুজের লাইন ভেদ না করা পর্যন্ত ত্রিভুজের ভিতরের কোনো লক্ষ্যমাত্রায় ট্রেড হবে। এর ফলে বাজারে বিভিন্ন ধরণের মধ্য ও দীর্ঘ মেয়াদি ডিল তৈরি হতে পারে। ত্রিভুজের লাইন ভেদ হলে ক্রয় বা বিক্রয়ের সংকেত প্রদানের জন্য তা যথেষ্ট হবে।