যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের উপরের দিকে ওঠা শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 157.19 লেভেল টেস্ট করেছিল, যা ডলার ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধির পর আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা সীমিত হয়ে যায়।
গতদিন প্রকাশিত ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কিন কারেন্সিকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। এটি নির্দেশ করে যে বর্তমানে মার্কেটের বিনিয়োগকারীরা ভূ-রাজনৈতিক ঘটনার প্রতি বেশি মনোযোগী রয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে কাঁচামালের বাজারে, বিশেষত জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে, যা মুদ্রাস্ফীতির হারসহ ও বহু কেন্দ্ৰীয় ব্যাংকের আর্থিক নীতিমালা সংক্রান্ত কৌশলকে প্রভাবিত করবে। এমন পরিস্থিতিতে মার্কিন ডলার চাহিদা বাড়বে—বিশেষত জাপানি ইয়েনের তুলনায়। সাম্প্রতিক কারেকশনকে কাজে লাগিয়ে ট্রেডাররা সম্ভবত লং পজিশন বাড়াতে পারবে, ফলে বর্তমান পরিস্থিতিতে USD/JPY ক্রয় করা যেতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 157.60-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.19-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 157.60-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 156.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.19 এবং 157.60-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 156.98-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 156.67-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.19-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 156.98 এবং 156.67-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।