৬ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা: EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কোনো আকর্ষণীয় মুভমেন্ট দেখা যায়নি। বরং সামষ্টিক-অর্থনৈতিক প্রেক্ষাপটের শক্তিশালী ও তীব্র প্রভাব থাকা সত্ত্বেও এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা ন্যূনতম স্তরে নেমে এসেছে। অবশ্য, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পেরোল এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তখন মার্কেটে শক্তিশালী প্রতিক্রিয়ার সৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল এবং প্রায় 30 পিপসের মুভমেন্ট দেখা যায়। নন-ফার্ম পেরোলের ফলাফল পূর্বাভাসের তুলনায় তিনগুণ বেশি ছিল এবং বেকারত্ব হার প্রত্যাশার বিপরীতে কমে গেছে। ফলে আমরা আরও একবার নিশ্চিত হলাম যে এই সময়ে সামষ্টিক-অর্থনৈতিক পটভূমির গুরুত্ব খুব একটা বেশি নয়। মার্কেটের ট্রেডাররা এখন মধ্যপ্রাচ্য সংঘাতের সমাপ্তির অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা এবং ইরানের পাল্টা আঘাত পরিলক্ষিত হলে তেলের মূল্য ও মার্কিন ডলারের চাহিদা আবার বাড়তে পারে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট কেবল গুরুত্বপূর্ণই নয়, মূলত মার্কেটের একমাত্র প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট


শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার কাছ থেকে বাউন্স করেছিল, কিন্তু মূল্য কেবল 10 পিপস বৃদ্ধি পেয়েছিল। মার্কিন ট্রেডিং সেশনের শুরুতে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করলেও মাত্র 10 পিপস দরপতন হয়েছে।


সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ট্রেন্ডলাইন সমন্বয় করার কারণে আবারও আনুষ্ঠানিকভাবে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেবল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং মার্কেটের এই "রোলারকোস্টার" রাইড বা ব্যাপক ওঠানামা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকতে পারে, যেখানে সামষ্টিক, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিষয়গুলোর গুরুত্ব সীমিত থাকবে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দর বৃদ্ধি বা পতন উভয়ই উস্কে দিচ্ছেন।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার কাছ থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার উপরে কনসোলিডেশন করে তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ISM পরিষেবা সূচক প্রকাশিত হবে, তবে আমরা গত শুক্রবার প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোর ফলাফলের প্রভাবে মার্কেটে দুর্বল প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। সম্ভবত ISM পরিষেবা সূচকের ফলাফলের প্রভাবেও মার্কেটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে না এবং ট্রেডাররা ভূ-রাজনৈতিক ঘটনাবলির প্রতি দৃষ্টিপাত অব্যাহত রাখবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।