শুক্রবার আপাতদৃষ্টিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। উল্লেখযোগ্য প্রতিবেদনগুলোর মধ্যে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদনটির দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে, তাই এটি ট্রেডারদের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করবে বলে মনে হয় না। বিপরীতে, মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন ট্রেডারদের আগ্রহ আকর্ষণ করতে পারে, যদিও গত দুই মাসে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন ট্রেডাররা একরকম উপেক্ষাই করেছে। তাই মার্কিন ট্রেডিং সেশনে উচ্চ মাত্রার অস্থিরতার জন্য প্রস্তুত থাকা উচিত, তবে ট্রেডাররা যদি এই প্রতিবেদনটিও উপেক্ষা করে সেটি অস্বাভাবিক হবে না। ভূ-রাজনৈতিক পরিস্থিতিই মার্কেটে মূল প্রভাব বিস্তার করছে, এবং যদি এ ব্যাপারে নতুন কোনো উল্লেখযোগ্য সংবাদ আসে, ট্রেডাররা প্রথমে সেটারই প্রতিক্রিয়া জানাবে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা মনোভাব সূচকটিও বিবেচনায় নেওয়া যেতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই প্রতিবেদনের প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির আশা করা ঠিক হবে না।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো কিছুই নেই; মার্কেটের ট্রেডাররা এখনো ভূ-রাজনীতির সঙ্গে সম্পর্কহীন প্রায় সকল সংবাদ ও ইভেন্ট উপেক্ষা করে চলেছে। বুধবার রাতেরবেলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি সংক্রান্ত খবর উঠে আসে, এবং পরদিনই যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায়—ফলে বর্তমানে এটি স্পষ্ট নয় যে যুদ্ধবিরতিটি শেষ হয়েছে নাকি বহাল রয়েছে। যেহেতু ট্রেডাররা এই প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাই মার্কিন ডলারের দরপতন থেমে গেছে।
উপসংহার:চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মূল্যই যেকোনো দিকে যেতে পারে, কারণ মার্কেটে কেবল ভূ-রাজনৈতিক সংবাদের প্রতি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যার পূর্বাভাস দেয়া অসম্ভব। আজ ইউরো 1.1655-1.1666 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3403-1.3407 বা 1.3437-1.3446 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনো মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি দেখছি না (সব বিষয় বিবেচনায়, কেবল ভূ-রাজনীতি নয়), এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথেই মার্কিন ডলারে মূল্যে ইতোমধ্যেই ধস নেমেছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।