সোমবার GBP/USD পেয়ারের অপেক্ষাকৃত শান্তভাবে ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, যদিও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে মার্কেটে তীব্র মুভমেন্ট দেখা যেতে পারত। ট্রেডাররা সারা সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনা শুরু হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু শনিবার, রবিবার বা সোমবার কোনো আলোচনা হয়নি। মূলত এটি আরেকটি কূটনৈতিক ব্যর্থতা; তবু আমরা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিরাজমান যুদ্ধবিরতি বজায় থাকার সম্ভাবনার ব্যাপারে যথেষ্ট সন্দিহান। বিবাদমান দুই পক্ষ একে অপরকে আলটিমেটামের তালিকা উপস্থাপন করে যাচ্ছে কিন্তু মূল মতবিরোধের ক্ষেত্রে কোনো সমঝোতার ইচ্ছা প্রকাশ করছে না। তাই আমরা মনে করি মধ্যপ্রাচ্যে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে না। সম্ভবত এটি আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হবে, এবং হরমুজ প্রণালী দীর্ঘকাল অবরুদ্ধ অবস্থায় থাকবে, যদিও তা ইরানের জন্য ইতিবাচক নাও হতে পারে। তবুও সোমবার মার্কিন ডলারের দর বৃদ্ধি পায়নি, কিন্তু এর মানে এই নয় যে চলতি সপ্তাহের পরবর্তী অংশে তা শুরু হবে না। কারেন্সি মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব ক্রমান্বয়ে কমছে, তবে তা এখনও এই পেয়ারের বিক্রেতাদের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
GBP/USD পেয়ারের 5M চার্টসোমবার ৫-মিনিট টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যা নতুন ট্রেডাররা সহজেই কাজে লাগাতে পারতেন। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে বাউন্স করে এবং দিনজুড়ে মূল্য প্রায় 30 পিপস বৃদ্ধি পায়। নতুন ট্রেডাররা সহজেই এই 30 পিপস মুনাফা করতে পেরেছেন।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, তাই আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমশ আরও হ্রাস পেতে হবে। যেকোনো ক্ষেত্রেই, আমরা ধারণা করছি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে গত দুই মাসে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে বাউন্স করলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে বেকারত্ব, মজুরি এবং জবলেস ক্লেইমস সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে; এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদন না হলেও মার্কেটে কিছুটা প্রতিক্রিয়া দেখা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল স্বল্প গুরুত্বসম্পন্ন কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।