২৮ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে আজ সাপ্তাহিক ADP কর্মসংস্থান এবং CBসিবি কনজিউমার কনফিডেন্স ইনডেক্স বা ভোক্তা আস্থা সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা সম্পূর্ণভাবে স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন। মার্কেটে এই প্রতিবেদনগুলোর কোনোভাবেই উল্লেখযোগ্য প্রভাবিত বিস্তারের সুযোগ নেই। জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে আজ কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ক্রিস্টিন লাগার্ডের বক্তব্যটিকে কিছুটা উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে, কিন্তু তিনি গত সপ্তাহেই দুইবার ভাষণ দিয়েছেন এবং আসন্ন বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। সুতরাং, লাগার্ড আজ ট্রেডারদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবেন সেই সম্ভাবনা কম। ট্রেডাররা সামগ্রিকভাবে আর্থিক নীতিমালার বিষয়টি উপেক্ষা করছে, ঠিক যেমনটা তারা সামষ্টিক পটভূমিকেও উপেক্ষা করছে। অতএব, বর্তমানে ইসিবি, ফেডারেল রিজার্ভ এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রতিনিধিদের বিবৃতির তেমন কোনো গুরুত্ব নেই। আমরা এই বিষয়টিও নিশ্চিত নই যে ট্রেডাররা কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের সিদ্ধান্তের প্রতি প্রতিক্রিয়া দেখাবে কি না।

2026 সালে ফেডের মুদ্রানীতি কঠোর হওয়ার সম্ভাবনা নেই, এবং ব্যাংক অব ইংল্যান্ড ও ইসিবি মুদ্রাস্ফীতির বৃদ্ধির প্রেক্ষিতে মূল সুদের হার বাড়াতে পারে—কিন্তু তা এপ্রিল মাসে করা হবে না। ভূ-রাজনৈতিক পটভূমি অনিশ্চয়তায় পরিপূর্ণ থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলো আর্থিক নীতিমালার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব একটা তৎপর হচ্ছে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি না হলে মধ্যপ্রাচ্য যুদ্ধ পুনরায় শুরু হতে পারে; ইরান যদি দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি না হয় তাহলে কোনো চুক্তিই স্বাক্ষরিত হবে না। ইতোমধ্যে যুদ্ধবিরতি বজায় আছে এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ অবস্থান রয়েছে।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ট্রেড করা উচিত হবে। আজ ইউরো 1.1745-1.1754 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3476-1.3489 এবং 1.3587-1.3598 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। উভয় পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশন অব্যাহত থাকতে পারে, তবে এই সপ্তাহে মৌলিক ও সামষ্টিক প্রেক্ষাপটের প্রভাব খুবই শক্তিশালী থাকবে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব ইতোমধ্যেই বেশ অনেকটা ম্লান হয়ে গেছে, এবং ইউরো ও পাউন্ডের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।