EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৩০ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1693 লেভেল টেস্ট তখন করেছিল—যা ইউরো বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে এই পেয়ারের 30 পিপস দরপতন ঘটে।

গতকাল মার্কিন ফেডারেল ওপেন মার্কেট কমিটি মূল সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে; ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ফেডের তিনজন সদস্য সুদের হার হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কঠোর মনোভাব প্রদর্শনকারী ঐ সদস্যরা নির্ধারিত সময়ের আগেই মুদ্রানীতি নমনীয় করলে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন এবং সুদের হার হ্রাস বিবেচনা করার আগে স্থায়ীভাবে মূল্যস্ফীতির মন্থরতার জন্য আরও স্পষ্ট নিশ্চয়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন।

আজ সকালে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সামষ্টিক সূচকগুলোর উপর ট্রেডারদের মনোযোগ কেন্দ্রীভূত থাকবে। এর মধ্যে জিডিপি প্রবৃদ্ধি এবং বেকারত্ব হার সংক্রান্ত প্রতিবেদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউরোজোনের ভোক্তা মূল্য সূক (CPI) সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশিত হবে। ভোক্তা মূল্য সূচকের ফলাফল মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক, যা সাধারণত মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে। মূল্যস্ফীতি ত্বরান্বিত হলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই গ্রীষ্মে মুদ্রানীতি কঠোর করার সিদ্ধান্তও নিতে পারে।

আজ ইসিবির বৈঠকও অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে ইসিবি সুদের হার অপরিবর্তিত রাখবে; তবে জিডিপি প্রতিবেদনের শক্তিশালী ফলাফল প্রকাশিত হলে ও মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেলে এই বছরের প্রথমার্ধে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাড়তে পারে, যা ইউরোর জন্য ইতিবাচক।

দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1707-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1676-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1707-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1655-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1676 এবং 1.1707-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1655-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1611-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। ইসিবি নমনীয় অবস্থান গ্রহণ করলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1676-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1655 এবং 1.1611-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।