৮ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বৃহস্পতিবার EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট বজায় থাকার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল, তবে দিনের শেষে ক্রেতারা আবারও তাঁদের বাই পজিশন ক্লোজ করতে বাধ্য হয়। মোটামুটি গত তিন সপ্তাহে আমরা মার্কেটে রেঞ্জবাউন্ড মুভমেন্ট দেখতে পাচ্ছি। সূক্ষ্মভাবে উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে, কিন্তু তা সত্যিই খুব দুর্বল। ইতোমধ্যেই ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূ-রাজনৈতিক সংবাদ না থাকার কারণে ইউরোর মূল্যের কোনো শক্তিশালী উর্ধ্বমুখী প্রবণতা তৈরি হতে পারেনি। চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাত শুরু হয় এবং বুধবার ডোনাল্ড ট্রাম্প শিগগিরই একটি অস্থায়ী যুদ্ধবিরতি ও পারস্পরিক বোঝাপড়ার উপর একটি স্মারকচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ঘোষণা দিয়েছিলেন, যার ফলে হরমুজ প্রণালী অবরোধমুক্ত হবে এবং ইরানের সঙ্গে আরও বড় পরিসরে চুক্তির ভিত্তি তৈরি হতে পারে। তবে তেহরান ট্রাম্পের এই বক্তব্য নিশ্চিত করেনি। তেহরান আলোচনার অস্তিত্ব অস্বীকার করছে না, কিন্তু বারবার জোর দিয়ে বলছে যেকোনো চুক্তি উভয় পক্ষের জন্য ন্যায়সঙ্গত হতে হবে, কেবল ট্রাম্পের জন্য নয়। সুতরাং ট্রেডাররা মার্কিন ডলার বিক্রি করে ঝুঁকিপূর্ণ কারেন্সি কেনার ব্যাপারে অনীহা দেখাচ্ছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, যা ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ দেয়। সন্ধ্যার কাছাকাছি সময় এই পেয়ারের মূল্য ওই এরিয়ার নিচে কনসলিডেট করে, ফলে শর্ট পজিশনও ওপেন করার সুযোগ পাওয়া যায়। অস্থিরতার মাত্রা কম হওয়ায় কোনো ট্রেডেই উল্লেখযোগ্য লাভ হয়নি। তবে শর্ট পজিশনটি শুক্রবারেও হোল্ড করে রাখা যেতে পারে। আজ মার্কেটে আরও বেশি অস্থিরতা ও বাড়তি মুভমেন্টের প্রত্যাশা করা হচ্ছে।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে, তবে গত দুই সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। সময়ের সাথে সাথে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কোনোরকম উন্নতি হচ্ছে না এবং এ সপ্তাহে পরিস্থিতি আরও নেতিবাচক হতে পারে। বিশ্ব ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে খুব বেশি প্রত্যাশা ছাড়াই জ্বালানির বিকল্প উৎস খুঁজছে। অতএব এই পর্যায়ে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দর বৃদ্ধির আশা করা যৌক্তিক নয়। সর্বোচ্চ আমরা প্রায় এক মাস ধরে চলা কারেকশনের ধারাবাহিকতার প্রত্যাশা করতে পারি।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 রেঞ্জের নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার উপরে কনসলিডেট করে, তাহলে নতুন বাই পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। শুক্রবার জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, আর যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পে-রোল, বেকারত্ব হার, শ্রমিকের মজুরি সংক্রান্ত প্রতিবেদন এবং মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স বা ভোক্তা মনোভাব সূচক প্রকাশিত হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।