যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে ওঠা শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 159.12 লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলার ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য প্রায় 20 পিপস বেড়েছে।
গতকালের মার্কিন ডলারের দৃশ্যমান দরপতন সত্ত্বেও USD/JPY পেয়ারের বর্তমান পরিস্থিতি বেশ অনিশ্চিত রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি না থাকায় অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে, যা এই পেয়ারের মূল্যের ওঠানামা সামান্য বাড়িয়েছে। ট্রেডাররা এখন চলমান আলোচনার প্রতিটি পর্যায়ের দিকে কড়া নজর রাখছে, কারণ অবস্থানের সামান্য পরিবর্তনও কারেন্সির এক্সচেঞ্জ রেট ও কমোডিটি মার্কেটে উল্লেখযোগ্য মুভমেন্ট উসকে দিতে পারে। যদি উভয়পক্ষ যেকোনো সমঝোতায় পৌঁছায়, যা USD/JPY-এর ওপর চাপ তীব্রভাবে বাড়াবে। এছাড়াও, মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর 160-এ পৌঁছানোর ফলে জাপানী কেন্দ্রীয় ব্যাংক কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ চালালে চাপ আরও বৃদ্ধি পাবে।
বর্তমান পরিস্থিতিতে আমি সতর্কতা অবলম্বন করার এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। ট্রেডাররা অপেক্ষার মধ্যরে রয়েছে, এবং মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে যেকোনো স্পষ্ট বিবৃতি বা উল্টোদিকে উত্তেজনার তীব্রতা কারেন্সি মার্কেটের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 159.52-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.19-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.52-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.00-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.19 এবং 159.52-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.00-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.56-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.19-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.00 এবং 158.56-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।