যখন MACD সূচকটি শূন্যের নিচ থেকে উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 159.38 লেভেল টেস্ট করেছিল—যা মার্কিন ডলার বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ, এই পেয়ারের প্রায় 17 পিপস দরপতন হয়েছে।
মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল, গত মাসজুড়ে মূল্যস্ফীতি হ্রাসের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির দিকে এগিয়ে যাইয়ার খবর USD/JPY পেয়ারের ওপর চাপ সৃষ্টি করেছে। মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ আর্থিক নীতিমালা সংক্রান্ত প্রত্যাশার পরিবর্তন হয়েছে। ব্যক্তিগত ব্যয়ভিত্তিক মূল্যস্ফীতি (PCE) সূচকের বৃদ্ধির হারও কমে গেছে, যা বিশেষত সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে মূল্যায়ন করা আরও কঠিন করে তুলছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেকোনো লক্ষণের ক্ষেত্রে, বিশেষত বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশগুলোতে ইতিবাচক পরিস্থিতি দেখা গেলে মার্কেটে আশাবাদের ঢেউ সৃষ্টি হতে পারে এবং এর ফলে USD/JPY পেয়ারের আরও দরপতন হতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.84-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.40-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.84-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.26-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.40 এবং 159.84-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.26-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.95-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.40-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.26 এবং 158.95-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।