যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1654 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। এই কারণে আমি ইউরো কিনিনি।
গতকাল, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শ্রম বাজার সংক্রান্ত সূচকের ইতিবাচক ফলাফলের সমন্বয়ে মার্কিন ডলারের দর আবারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্ট পদের বৃদ্ধিই মার্কিন শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি নির্দেশ করে এবং এতে ভোক্তা কার্যক্রম বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এটি বাহ্যিক অস্থিতিশীলতার পরেও মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।
আজ দিনের প্রথমার্ধে ইউরোজোন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। বিনিয়োগকারীরা মে মাসের পরিষেবা খাতের PMI-এর ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন। এই সূচকটি ইউরোপীয় অর্থনীতির বৃহত্তম খাতের ব্যবসায়িক কার্যক্রমের অবস্থা প্রতিফলিত করে এবং একটি প্রধান সূচক হিসেবে বিবেচিত হয়। পরিষেবা খাতের PMI সূচকের পাশাপাশি ট্রেডাররা মে মাসের কম্পোজিট PMI প্রতিবেদনের উপরও নজর রাখছে। উৎপাদন ও পরিষেবা খাতের প্রতিবেদনের ফলাফল সমন্বয় করে তৈরি এই সূচকটি ইউরোজোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের ব্যাপারে বিস্তৃত ধারণা দেয়—যদি কম্পোজিট সূচকের ফলাফলও দুর্বল আসে, তবে তা অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে এবং ইউরোর ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।
সেইসাথে বিনিয়োগকারীরা মে মাসের উৎপাদক মূল্য সূচকের (PPI) ফলাফল পর্যবেক্ষণ করবেন। এই সূচকের ফলাফল উৎপাদন পর্যায়ে মুদ্রাস্ফীতির প্রবণতা সম্পর্কে ধারণা দিতে পারে, যা পরবর্তীতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতি সংক্রান্ত প্রত্যাশাগুলোকে প্রভাবিত করতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1663-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1638-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1663-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1620-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1638 এবং 1.1663-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1620-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1594-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1638-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1620 এবং 1.1594-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।