যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.95 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল। এই কারণে আমি মার্কিন ডলার কিনিনি। এই পেয়ারের মূল্য 159.82-এ থাকা অবস্থায় শর্ট পজিশনগুলোর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
USD/JPY পেয়ারের মূল্য 160 লেভেলে ফিরে আসার সঙ্গে সঙ্গে জাপানের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ সম্পর্কিত আলোচনা বাড়ছে। সাম্প্রতিক প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে জাপান তার বিদেশি সিকিউরিটিজ রিজার্ভ, যার মধ্যে মার্কিন ট্রেজারি বন্ডও রয়েছে, ব্যবহার করে কারেন্সি মার্কেটেও রেকর্ড-স্তরের হস্তক্ষেপে আর্থিক উৎসাহ দিয়েছেন। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে মে মাসের শেষে টোকিওর বিদেশি সিকিউরিটিজ হোল্ডিং এপ্রিলের তুলনায় $75.6 বিলিয়ন কমেছে। এই পরিমাণ সম্প্রতি ইয়েনকে সমর্থন করার জন্য মার্কেটে হস্তক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে নিশ্চিত করেছে যে 28 মে পর্যন্ত মাসিক ভিত্তিতে মার্কেটে হস্তক্ষেপের পরিমাণ রেকর্ড 11.73 ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। তবে এটি ইয়েনকে কেবল সাময়িকভাবে সহায়তা করেছিল, এবং ইয়েন আবারও মার্কিন ডলারের তুলনায় দরপতনের শিকার হয়ে 160 লেভেলে ফিরে এসেছে—এখান থেকে জাপানের কেন্দ্রীয় ব্যাংক হয়তো আবারও আরও আগ্রাসী পদক্ষেপ নিতে পারে। দীর্ঘমেয়াদী জাপানি বন্ডের বিক্রয় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়াটা যুক্তিসংগত হবে এবং জাতীয় মুদ্রাকে সুরক্ষিত রাখতে নিয়ন্ত্রক সংস্থার নতুন আগ্রাসী পদক্ষেপের প্রত্যাশা করা উচিত।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 160.35-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 160.06-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.35-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.84-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 160.06 এবং 160.35-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.84-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.49-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 160.06-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.84 এবং 159.49-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।