ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি ইতোমধ্যেই শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1556 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমাবদ্ধ করেছিল। 1.1556-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে ইউরোর সেল সিগন্যালের পরিকল্পনা #2 কার্যকর করার সুযোগ পাওয়া যায়; তবু এরপর উল্লেখযোগ্য কোনো দরপতন ঘটেনি।
আজ ট্রেডাররা যুক্তরাষ্ট্রের কনজুমার প্রাইস ইনডেক্স (CPI) এবং খাদ্য ও জ্বালানির মতো অস্থিতিশীল উপাদান বাদ দিয়ে বিবেচিত কোর CPI প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে। উভয় সূচকই বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা ঐতিহ্যগতভাবে মার্কিন ডলারের জন্য ইতিবাচক। তবে কেবল মুদ্রাস্ফীতির সামগ্রিক স্তরই নয়, আগের হারের তুলনায় বর্তমান হারের পরিবর্তনও গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে থাকলে মার্কিন মুদ্রানীতি কঠোর হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, যা মার্কিন ডলারের জন্য ইতিবাচক।
ফেডারেল রিজার্ভ প্রতিনিধিদের সাম্প্রতিক বিবৃতিগুলোও লক্ষণীয়, যা ভবিষ্যতে আরও কঠোর নীতিমালারই ইঙ্গিত দেয়। তবে যদি এই প্রত্যাশা বাস্তবে রূপ না নেয়, তাহলে মার্কিন ডলার ইউরোর বিপরীতে উল্লেখযোগ্যভাবে দরপতনের শিকার হতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1594-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1562-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1594-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র প্রকাশিতব্য মার্কিন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1544-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1562 এবং 1.1594-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1544-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1515-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনে মার্কিন মুদ্রাস্ফীতির তীব্র বৃদ্ধি পরিলক্ষিত হলে এই পেয়ারের দরপতন হতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1562-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1544 এবং 1.1515-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।