বুধবার EUR/USD পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা পরিলক্ষিত হয়েছে ও কোনো দিকেই তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি। মনে রাখবেন যে গতকাল মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেটির ফলাফল সরাসরি ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালাকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রে তিন মাস আগে মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হওয়ার কারণে ট্রেডাররা ফেডের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার প্রত্যাশা করতে শুরু করে। তাই আমেরিকায় মুদ্রাস্ফীতি আরেকবার বৃদ্ধি পাওয়ায় তা মার্কিন ডলারের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করতে পারত। তবে এখানে একটা 'কিন্তু' আছে। ট্রেডাররা আবারও এই গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদনটি উপেক্ষা করেছে। উল্লেখযোগ্য যে এই প্রতিবেদনের মূল ফলাফল পূর্বাভাসের সঙ্গে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণপ ছিল, ফলে আসলে প্রতিক্রিয়া সৃষ্টির মতো কিছুই ছিল না। তবে মুদ্রাস্ফীতি 4.2%-এ ত্বরান্বিত হওয়ায় 2026 সালে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এছাড়া, গতকাল ইরান ও যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ডোনাল্ড ট্রাম্প আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়টি প্রায় স্বীকার করে নিয়েছেন। তবুও ট্রেডাররা এই সংবাদটির প্রতিও প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে মনে করেনি।
EUR/USD পেয়ারের 5M চার্টবুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। এই পেয়ারের মূল্য বেশ কয়েকবার 1.1527-1.1531 এরিয়ার কাছাকাছি গিয়েছিল কিন্তু কোনো কার্যকর সিগন্যাল গঠিত হয়নি। আজ ভোরে এই পেয়ারের মূল্য উল্লিখিত এরিয়ায় প্রতিক্রিয়া প্রদর্শন করে বাউন্স করেছে, ফলে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হয়েছে বা শীঘ্রই তৈরি হবে।
বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে, এবং তিন সপ্তাহের স্থবিরতার পরে নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে, কিন্তু মার্কিন ডলারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণরূপে ভূ-রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বিকশিত হয় তার ওপর নির্ভর করবে। যদি মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তাহলে মার্কিন ডলারের দর বাড়তে থাকবে। আর যদি তেহরান ও ওয়াশিংটন আলোচনার টেবিলে ফিরে আসে, তাহলে ঝুঁকিপূর্ণ কারেন্সিগুলোর মূল্য বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1594 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে এবং বৈঠক শেষে ক্রিস্টিন লাগার্ড বক্তব্য দেবেন। তবে আমরা নিশ্চিত নই যে ট্রেডাররা এই ইভেন্টটির প্রতি আগ্রহী হবে কিনা, কারণ এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসিবির সুদের হার বাড়ানোর সম্ভাব্য সিদ্ধান্ত খবরের শিরোনামে উঠে এসেছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।