যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1562 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো কেনার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল; তবে এই পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘর্ষের তীব্রতা বৃদ্ধিসহ সাম্প্রতিক ঘটনাসমূহ আবারও মার্কিন ডলারের মূল্যের লক্ষণীয় উত্থানকে প্ররোচিত করেছে।
আজ কারেন্সি মার্কেটে বিশেষত ইউরোর জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট অপেক্ষা করছে। আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার সম্পর্কিত সিদ্ধান্ত প্রকাশিত হবে, যার প্রতি বিশ্লেষক ও ট্রেডাররা বিশেষ মনোযোগ দিচ্ছেন। এর পাশাপাশি ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের প্রেস কনফারেন্স থেকে মুদ্রানীতির ভবিষ্যৎ সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়ার সুযোগ পাওয়া যাবে।
অধিকাংশ ট্রেডার আশা করছে যে ইসিবি মূল সুদের হার 0.25% বাড়াবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা ইউরোজোনের উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখা হবে। তবে শুধু সুদের হার বৃদ্ধিই নয়, ল্যাগার্ডের বক্তব্যে দেয়া ইঙ্গিতগুলো বিশ্লেষণ করাও গুরুত্বপূর্ণ হবে। মার্কেটের ট্রেডাররা ইসিবির ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না সেজন্য লাগার্ডের মন্তব্য ঘনিষ্ঠাভাবে বিশ্লেষণ করবে—ট্রেডাররা জানতে চায় যে সুদের হার বৃদ্ধি কি এককালীন সিদ্ধান্ত হবে, নাকি ইসিবি নিকট ভবিষ্যতে মুদ্রানীতি কঠোর করার পদক্ষেপ অব্যাহত রাখবে? এসব প্রশ্নের উত্তর EUR/USD পেয়ারের মূল্যের দীর্ঘমেয়াদী প্রবণতা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1594-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1557-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1594-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1540-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1557 এবং 1.1594-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1540-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1505-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1557-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1540 এবং 1.1505-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।