বুধবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। আজ জার্মানিতে Ifo বিজনেস ক্লাইমেট ইনডেক্স প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে নতুন আবাসন বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। উভয় প্রতিবেদনকেই স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়, তাই এগুলোর প্রভাবে মার্কেটে কোনো বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য যে, পুরো সপ্তাহজুড়ে মার্কিন ডলারের দর বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে; তাই মার্কিন ডলারের এই ধরনের মুভমেন্টের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বা ভিত্তির প্রয়োজন আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। মুদ্রাস্ফীতি ও মুদ্রানীতি নিয়ে ফেডারেল রিজার্ভের গৃহীত অবস্থানের কারণে উভয় প্রধান কারেন্সি পেয়ারের দরপতন অব্যাহত রয়েছে—এমনটা আমরা মনে করি না। মার্কিন ডলারের জন্য প্রতিকূল এমন সব বিষয়কেই ট্রেডাররা বর্তমানে উপেক্ষা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এটি মূলত 'মার্কেট-মেকারদের' ম্যানুপুলেশন বা কারসাজি।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:বুধবারের উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি পিয়েরো সিপোলোন ও প্যাট্রিক মন্ট্যাগনার, ব্যাংক অফ ইংল্যান্ডের স্বাতী ধিংরা ও হিউ পিল এবং বুন্ডেসব্যাংকের প্রধান জোয়াকিম নাগেলের বক্তব্য অনুষ্ঠিত হবে। তবে উল্লেখ্য যে, দুই সপ্তাহ আগে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে ইসিবি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল; অন্যদিকে, গত সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই, বেশ অল্প সময় অতিবাহিত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের বক্তব্য থেকে নতুন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়ার সম্ভাবনা বেশ কম।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও "শর্তসাপেক্ষে ইতিবাচক" ও স্থিতিশীল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে "পারমাণবিক কর্মসূচীর" কথা বলা যায়, যে ব্যাপারে চুক্তির বর্তমান খসড়ায় তেমন কিছুই উল্লেখ করা হয়নি। ঠিক এই বিষয়টিই সংঘাতের সূত্রপাত ঘটিয়েছিল এবং যেকোনো মুহূর্তে তা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সপ্তাহান্তে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রাথমিক অগ্রগতিও অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, দেশটির অবরুদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ করে দিয়েছে এবং ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাপারে একটি পরিকল্পনায় সম্মত হয়েছে। আপাতত, ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে।
উপসংহার:চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে, বড় ধরনের দরপতনের পর উভয় কারেন্সি পেয়ারের মূল্যের হয়তো কিছুটা কারেকশন হতে পারে; তবে দরপতন অব্যাহত থাকলেও আমরা অবাক হবো না। ইউরো 1.1354-1.1363 এবং ব্রিটিশ পাউন্ড 1.3175-1.3180 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রেডাররা সম্পূর্ণ অযৌক্তিকভাবেই মার্কিন ডলার ক্রয় করেছে; এটি হয়তো বিক্রেতাদের জন্য মার্কেট মেকারদের পাতা কোনো ফাঁদ হতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।