যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3221 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য প্রায় 1.3255 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আজ দিনের প্রথমার্ধে ট্রেডাররা যুক্তরাজ্যের এবছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের দিকে দৃষ্টিপাত করবে। প্রত্যাশা করা হচ্ছে যে জিডিপি প্রতিবেদনে সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের পর পুনরুদ্ধারের স্থিতিশীলতা সম্পর্কে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে। যুক্তরাজ্যের অর্থনীতির কাঠামোগত দৃঢ়তা ও দুর্বলতা শনাক্ত করার জন্য ট্রেডাররা এই সূচকের উপাদানগুলো যেমন ভোক্তা ব্যয়, বিনিয়োগ এবং সরকারি ব্যয় ইত্যাদি ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করবেন। আসন্ন প্রতিবেদনে পূর্বাভাসের তুলনায় যেকোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে তা ব্রিটিশ পাউন্ডের মূল্যের উচ্চ মাত্রার অস্থিরতা সৃষ্টি করতে পারে।
একইভাবে ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদনও গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে জাতীয় রপ্তানি ও আমদানির মূল্যের পাশাপাশি আয় ও অর্থ স্থানান্তর সংক্রান্ত পরিসংখ্যান প্রতিফলিত হয়। এছাড়া ব্যাংক অফ ইংল্যান্ডের আর্থিক স্থিতিশীলতা সংক্রান্ত কমিটির সদস্য সারা ব্রিডেনের বক্তৃতা থেকে যুক্তরাজ্যের আর্থিক ব্যবস্থার বর্তমান ঝুঁকি মূল্যায়ন সম্পর্কে অন্তর্দৃষ্টি পাওয়া যাবে। মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি এবং আর্থিক স্থিতিশীলতার সম্ভাব্য হুমকি সম্পর্কিত মন্তব্য ভবিষ্যতে ব্যাংক অফ ইংল্যান্ডের পদক্ষেপের ইঙ্গিত প্রদান করবে, যা সুদের হারের প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। যদি বক্তব্যে ডোভিশ বা নমনীয় অবস্থান প্রতিফলিত হয় তবে তা পাউন্ডের দরপতনের ইঙ্গিত হিসেবে দেখা হবে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3291-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3254-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3291-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3223-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3254 এবং 1.3291-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যালপরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3223-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3185-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ প্রকাশিতব্য প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3254-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3223 এবং 1.3185-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।