ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ জুলাই
আজ বিটকয়েনের মূল্য $65,600-এ পৌঁছেছে, যেখানে ইথেরিয়ামের মূল্য $2,000 লেভেল অল্প কয়েক ধাপ দূরে রয়েছে।
এদিকে, ক্রিপ্টো মার্কেট জোরালো কারেকশনের সাথে সক্রিয় রয়েছে, কারণ বিটকয়েন ইকোসিস্টেমের নয়টি প্রধান প্রাতিষ্ঠানিক সংস্থা বিটকয়েন সিকিউরিটি কনসোর্টিয়াম গঠনের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগটির লক্ষ্য হলো বিটকয়েন নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থায়িত্বকে সমর্থন করা। অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন বছরে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে অ্যাঙ্কোরেজ ডিজিটাল, এআরকে ইনভেস্ট, ব্ল্যাকরক, ব্লক, ব্লকস্ট্রিম, কয়েনবেস, ফিডেলিটি ডিজিটাল অ্যাসেটস, গ্যালাক্সি এবং স্ট্র্যাটেজি, যারা কাস্টোডিয়ান ও এক্সচেঞ্জ থেকে শুরু করে অ্যাসেট ম্যানেজার ও পেমেন্ট প্রোভাইডার পর্যন্ত প্রাতিষ্ঠানিক ক্রিপ্টো মার্কেটের প্রায় পুরো অংশকেই প্রতিনিধিত্ব করে।
এই কনসোর্টিয়ামের প্রধান ব্যবহারিক কাজ হলো নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য কর্মরত বর্তমান ডেভেলপার এবং গবেষকদের অর্থায়ন করা, যার মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং যুগের কারণে বিটকয়েনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি অংশগ্রহণকারী স্বতন্ত্রভাবে নির্বাচিত ডেভেলপার, গবেষক এবং সংস্থাগুলোকে তাদের অর্থায়ন প্রদান করছে। একই সাথে, কনসোর্টিয়ামটি সামগ্রিক উদ্যোগটির সমন্বয় সাধন করে এবং বিনিয়োগকারী, জনসাধারণ ও গণমাধ্যমের জন্য অগ্রগতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করে।
কনসোর্টিয়ামটি ইচ্ছাকৃতভাবে প্রোটোকলে হস্তক্ষেপ করা থেকে নিজেকে দূরে রাখতে চায়। সংস্থাটি বিটকয়েনের ডেভলপমেন্ট বা এ সইংক্রান্ত নির্দেশনা দেয় না, নির্দিষ্ট প্রোটোকল পরিবর্তনের বিষয়ে কোনো অবস্থান নেয় না এবং বিটকয়েন বা এর ডেভেলপারদের পক্ষ থেকে কথা বলে না, কারণ এই নেটওয়ার্কের বিকাশ বিশ্বব্যাপী কন্ট্রিবিউটরদের একটি বিকেন্দ্রীভূত কমিনিউটির কাজ।
এটিও উল্লেখ্য যে, কোয়ান্টাম যিগের হুমকি, যার জন্য কনসোর্টিয়ামটি মূলত তৈরি করা হয়েছিল, তা এই পর্যায়ে তাত্ত্বিক পর্যায়েই রয়েছে, যা খুব শীঘ্রই আসবে না। বিটকয়েনের ক্রিপ্টোগ্রাফির নিরাপত্তা বিঘ্নিত করতে সক্ষম এমন বৃহৎ আকারের কোয়ান্টাম কম্পিউটার বর্তমানে নেই, এবং নির্ভরযোগ্য অনুমান অনুযায়ী, এই ধরনের সক্ষমতার উদ্ভব হতে এখনও বহু বছর বাকি।
স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।
বিটকয়েন
বাই সিগন্যাল:বিটকয়েনের মূল্য $66,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $65,600-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $66,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।যদি $65,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $65,600 ও $66,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।সেল সিগন্যাল:বিটকয়েনের মূল্য $64,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $65,300-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $64,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।যদি $65,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,300 ও $64,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।ইথেরিয়াম
বাই সিগন্যাল:ইথেরিয়ামের মূল্য $2,005-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,973-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $2,005-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।যদি $1,959 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,973 ও $2,005-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।সেল সিগন্যাল:ইথেরিয়ামের মূল্য $1,936-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,959-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,936লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।যদি মূল্য $1,973-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,959 ও $1,936-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।