যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1371-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি ইউরোর বাই পজিশন ওপেন করিনি।
কনজিউমার সেন্টিমেন্টের সূচকের দুর্বল ফলাফল গতকালকের ট্রেডিংয়ের পরিস্থিতি নির্ধারণ করে দিয়েছে এবং মার্কিন ডলারের দরপতন ঘটিয়েছে থেকে বঞ্চিত করেছে। কনজিউমার কনফিডেন্স সূচক প্রত্যাশিত ৯২.৪ পয়েন্টে পৌঁছানোর পরিবর্তে ৯০.৮-এ নেমে এসেছে, যা অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়নে অবনতির প্রতিফলন ঘটায়। এই সূচকটির ফলাফল গুরুত্বপূর্ণ কারণ ট্রেডাররা এটি ব্যবহার করে জনগণের ব্যয়ের ইচ্ছা এবং ফলস্বরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বিচার করে। তাই, সূচকটির পতনের ফলে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা দ্রুত কঠোর হওয়ার প্রত্যাশাকে দুর্বল করে দিয়েছে।ইউরো মার্কিন ডলারের এই দরপতনের সুযোগ নিয়েছে। যেহেতু এই হতাশাজনক ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের চাহিদা কমে গেছে, তাই EUR/USD পেয়ারের মূল্যের পুনরুদ্ধার শুরু হয়েছে। অন্যান্য স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদনের ফলাফলও পূর্বাভাসের চেয়ে দুর্বল ছিল, যা মার্কেটে বাড়তি প্রভাব বিস্তার করেছে।
আজ, দিনের প্রথমার্ধে ইউরোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জার্মানি আমদানি মূল্য সূচক। আমদানি মূল্য সূচক দেশে প্রবেশ করা পণ্যগুলো কতটা ব্যয়বহুল হয়ে উঠছে তা নির্দেশ করে এবং এটিকে মুদ্রাস্ফীতি নির্ধারণের ক্ষেত্রে অগ্রণী সূচক হিসেবে বিবেচনা করা হয়, কারণ সূচকটি বৃদ্ধি পেলে তা ধীরে ধীরে চূড়ান্ত পণ্যের মূল্যে প্রতিফলিত হয়। এই সূচকের দুর্বল ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে, কারণ ফেড বৈঠকের আগে EUR/USD পেয়ারের মূল্যের সাম্প্রতিক বুলিশ মোমেন্টাম আত্মবিশ্বাসের সাথে বজায় রাখার জন্য স্পষ্টভাবেই অভ্যন্তরীণ সহায়তার অভাব রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1422-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1404-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1422-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1388-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1404 এবং 1.1422-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1388-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1360-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1404-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1388 এবং 1.1360-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।