EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩০ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1388-এর লেভেলে টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। এর ফলে, এই পেয়ারের মূল্য মাত্র 10 পিপস হ্রাস পায়।

ফেডারেল রিজার্ভ অপ্রত্যাশিতভাবে ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণ করায় গতকাল মার্কিন ডলারের দরপতন ঘটে, যা ইউরোর দর বৃদ্ধি ঘটায়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে, যদিও ট্রেডারদের একাংশ সুদের হার বৃদ্ধির প্রত্যাশা করেছিল, এবং প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে এই ব্যবধানই মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফেড সদস্যদের ভোটের মাধ্যমে গৃহীত এই সিদ্ধান্ত এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ মাত্র নয়-তিন ভোটে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে হ্যামাক, কাশকারি এবং লোগান অবিলম্বে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পক্ষে ছিলেন। এই বিভাজন ইঙ্গিত দেয় যে মুদ্রানীতি কঠোর করার বিষয়টি এখনও আলোচ্যসূচিতে রয়েছে, তবে আপাতত ধৈর্যই জয়ী হয়েছে। মার্কিন ডলারের এই দুর্বলতার সুযোগ নিয়েছে ইউরো। ট্রেডাররা যখন প্রত্যাশার চেয়ে বেশি নমনীয় এই সিদ্ধান্তের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছিল, তখন EUR/USD পেয়ারের মূল্য আত্মবিশ্বাসের সাথে ঊর্ধ্বমুখী হয়।

আজ, ইউরোপীয় ইউনিয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, যা মূলত ইউরোর মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট নির্ধারণ করবে। সকালে জার্মানির জিডিপি এবং ভোক্তা মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, এরপর ইউরোজোনের জিডিপি এবং এই অঞ্চলের বেকারত্বের হার সংক্রান্ত প্রকাশ করা হবে। জিডিপি পরিসংখ্যান অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্দেশ করবে, আর মুদ্রাস্ফীতি প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাবে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান গ্রহণের জন্য চাপের মুখে থাকবে কি না, এবং কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন শ্রমবাজারের অবস্থার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরবে। ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে পূর্বাভাসের তুলনায় প্রকৃত ফলাফলের বিচ্যুতি। যদি সবগুলো প্রধান সূচক সুস্পষ্টভাবে ইতিবাচক পরিসংখ্যান প্রদর্শন করে, তাহলেই ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যায়। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীল মুদ্রাস্ফীতি ইউরোপীয় সেশনের শেষভাগে EUR/USD পেয়ারের মূল্যের বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা গড়ে তোলার ভিত্তি প্রদান করবে। একই সময়ে, দুর্বল ফলাফল প্রকাশিত হলে দ্রুতই ইউরোর চাহিদা কমে যাবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1505-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1462-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1505-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1442-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1462 এবং 1.1505-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1442-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1417-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1462-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1442 এবং 1.1417-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।