১৮ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণEUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার বিকেলে ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু নেতিবাচক খবর আসার পর EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তবে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে আরোপিত নৌ-অবরোধ যদি দ্রুত তুলে নেওয়া না হয়, তবে তেহরান নিজেই তা অপসারণ করবে। সহজ কথায়, তেহরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় এবং প্রয়োজনে নতুন সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। আমাদের মতে, ইরানের এমন পদক্ষেপ অনিবার্যভাবেই সংঘাতের তীব্রতা বাড়িয়ে তুলবে; তবে আগামী ৫ থেকে ১০ বছর ধরে অবরুদ্ধ অবস্থায় থাকতে না চাইলে ইরানের সামনে কার্যত অন্য কোনো পথও খোলা নেই। নতুন এই উত্তেজনার পরিণতি কী হবে তা বলা কঠিন, তবে এর ফলে জ্বালানি তেলের মূল্য যে কমবে না—তা নিশ্চিত। সুতরাং, নিকট ভবিষ্যতে যত বেশি উত্তেজনা বৃদ্ধির খবর আসবে, ইউরো ও পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনা ততই কমে যাবে। অন্ততপক্ষে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে বাধাগ্রস্ত করবে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

5-মিনিটের টাইমফ্রেমে সোমবার দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যার কোনোটি থেকেই ট্রেডাররা উল্লেখযোগ্য মুনাফা করতে পারেনি। আবারও উল্লেখ করা প্রয়োজন যে, সারাদিন ধরে এই কারেন্সি পেয়ারের মূল্যের ভোলাটিলিটি বা অস্থিরতার মাত্রা বেশ কম ছিল, তাই বড় ধরনের মুনাফার আশা করাটা যৌক্তিক ছিল না। চিত্রে চিহ্নিত সিগন্যাল দুটি নতুন ট্রেডাররাও কাজে লাগাতে পারতেন। প্রথম ট্রেডটি ব্রেকইভেন লেভেলে স্টপ-লসের মাধ্যমে ক্লোজ হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ট্রেডটি সম্ভবত তখনও ওপেন করা ছিল।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন আমরা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যদি না ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এতে কোনো বাগড়া দেয়।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে স্থিতিশীল হয়, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া অতিক্রম করে, তাহলে বাই ট্রেড ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, 1.1745-1.1754। মঙ্গলবার ইউরোজোনে ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট সূচক প্রকাশিত হবে এবং একই সময়ে যুক্তরাষ্ট্র নির্মাণ খাত বিষয়ক কিছু আনুষঙ্গিক প্রতিবেদন প্রকাশিত হবে। আমাদের ধারণা, এই প্রতিবেদনগুলোর প্রভাবে মার্কেটে খুব সামান্যই প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।