যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 159.79-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি।
গতকাল যুক্তরাষ্ট্র থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মার্কিন ডলারের কিছুটা দরপতনের শিকার হয়। ডলারের এই সাময়িক দরপতন ইয়েনের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে এবং USD/JPY পেয়ারের এক্সচেঞ্জ রেট সামান্য কমে যায়; তবে ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান এবং ব্যাংক অফ জাপানের সতর্ক অবস্থানের মতো বিপরীতমুখী নীতির কারণে জাপানি ইয়েন ক্রমাগত চাপের সম্মুখীন হচ্ছে। নীতিগত এই পার্থক্যের কারণেই ইয়েন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না।
জাপানের ম্যানুফ্যাকচারিং পিএমআই (PMI) সূচকটি 54.9-এ নেমে আসার ফলে ইয়েনের ওপর চাপ সৃষ্টি হয়েছে এবং তা USD/JPY কারেন্সি পেয়ারের দর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত এই সূচকটি বিভিন্ন কোম্পানির ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয় এবং এটি সংশ্লিষ্ট শিল্পখাতের অবস্থা প্রতিফলিত করে; এক্ষেত্রে সূচকের মান 50-এর উপরে থাকলে প্রবৃদ্ধি এবং 50-এর নিচে থাকলে সংকোচন নির্দেশিত হয়। সুতরাং, পূর্বাভাসের চেয়ে দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই খাতে প্রবৃদ্ধির গতি কমে আসার ইঙ্গিত পাওয়া যায়। তবে, এর অর্থ এই নয় যে জাপানের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, কারণ উৎপাদন খাতের কার্যক্রম এখনও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 160.21-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.95-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.21-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.80-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.95 এবং 160.21-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.80-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.55-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.95-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.80 এবং 159.55-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।