GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৮ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3240-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি পাউন্ডের বাই পজিশন ওপেন করিনি। এই পেয়ারের মূল্য 1.3260-এর লেভেল রিবাউন্ডের ফলে শর্ট পজিশন ওপেন করে প্রায় 25 পিপস মুনাফা করা গিয়েছে।

যুক্তরাষ্ট্রে আগস্টের 47.8 থেকে বেড়ে সেপ্টেম্বরে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 'কনজিউমার-সেন্টিমেন্ট ইনডেক্স' (ভোক্তা-আস্থা সূচক) 48.-এ উন্নীত হওয়ার পর মার্কিন ডলারের তুলনায় পাউন্ডের মূল্যের কিছুটা নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। এই প্রতিবেদন থেকে বোঝা যায় যে, আগের মাসের তুলনায় যুক্তরাষ্ট্রের ভোক্তারা বর্তমান পরিস্থিতিকে কিছুটা ইতিবাচক বলে মনে করছেন। ট্রেডারদের দৃষ্টিতে এটি এমন একটি ধারণাকেই জোরালো করে যে, উচ্চ সুদের হারের চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ভালোভাবেই টিকে আছে এবং ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় ধরে তাদের সতর্ক ও হকিশ বা কঠোর অবস্থান বজায় রাখতে পারবে। GBP/USD-এর ক্ষেত্রে এর ফলাফল বেশ স্পষ্ট: যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিবেদন মার্কিন ডলারকে শক্তিশালী করে তোলে, তখন বৈশ্বিক পর্যায়ে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ায় পাউন্ডের দর বৃদ্ধির সুযোগ কমে যায়।

আজ যুক্তরাজ্যে কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না; তাই সকালে পাউন্ডের মূল্যের মুভমেন্ট মূলত ব্যাংক অফ ইংল্যান্ডের ডেপুটি গভর্নর (মার্কেটস অ্যান্ড ব্যাংকিং) স্যার ডেভিড র্যামসডেনের বক্তব্যের ওপর নির্ভর করবে। সাধারণত এই পর্যায়ের কর্মকর্তারা মুদ্রাস্ফীতির স্থায়িত্ব ও এর মূল উপাদানগুলো নিয়ে আলোচনা করেন, শ্রমবাজারের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যেসব প্রতিবেদনের ওপর ভিত্তি করে কাজ করে তা ব্যাখ্যা করেন—পাশাপাশি আসন্ন প্রতিবেদনের ওপর নির্ভরতা ও সতর্কতার বিষয়টিতে জোর দেন। সুদের হার কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, ট্রেডাররা সাধারণত সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়ার চেষ্টা করে। আমার মতে, আজ হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা কম, তাই GBP/USD-এর ওপর চাপ অব্যাহত থাকারই সম্ভাবনা রয়েছে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3260-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3246-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3260-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র ব্যাংক অব ইংল্যান্ডের কর্মকর্তাবৃন্দ হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3233-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3246 এবং 1.3260-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3233-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3211-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3246-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3233 এবং 1.3211-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।