বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলেও, গত এক মাস বা তারও বেশি সময় ধরে ফরেক্স মার্কেটে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের প্রভাব খুব একটা দেখা যায়নি। তাই আজ মার্কেটে যদি আকস্মিক এবং টেকনিক্যাল মুভমেন্ট দেখা যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। গতকাল ইউরো এবং পাউন্ডের মূল্যের বেশ ভালো পুনরুদ্ধার ঘটেছে; সম্ভবত গত এক মাসে ট্রেডাররা যে শর্ট পজিশন ওপেন করেছিলেন, তা ক্লোজ করার ফলেই এমনটা হয়েছে। যদি তাই হয়, তবে ইউরো ও পাউন্ডের মূল্যের এই পুনরুদ্ধারের ধারা অব্যাহত থাকতে পারে। যাই হোক, আজ যুক্তরাজ্যে জিডিপি ও শিল্পোৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, ইউরোজোনে শিল্পোৎপাদনের পরিসংখ্যান প্রকাশিত হবে, এবং যুক্তরাষ্ট্রে উৎপাদক মূল্য সূচক (PPI) ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:বৃহস্পতিবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তা বেথ হ্যাম্যাকের বক্তব্য অনুষ্ঠিত হবে; তিনি সম্প্রতি আর্থিক নীতিমালা আরও দ্রুত কঠোর করার আহ্বান জানিয়েছিলেন। তবে আমাদের দৃষ্টিতে, ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধি, ফেড কর্মকর্তাদের কঠোর আর্থিক নীতিমালা সংক্রান্ত বক্তব্য এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির পেছনে কাজ করতে পারে এমন প্রায় প্রতিটি বিষয়ই ইতোমধ্যে মার্কিন ডলারের বর্তমান মূল্যে প্রভাব বিস্তার করে ফেলেছে। তাই, হ্যাম্যাকের ভাষণের ফলে মার্কিন ডলারের মূল্য নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। কেবল ট্রেডারদের পক্ষ থেকে নতুন করে মার্কিন ডলার ক্রয়ের আগ্রহ জেগে উঠলেই মার্কিন ডলারের দর আবারও বাড়তে পারে।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না, তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করে যাচ্ছেন যে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্প বারবার এ কথাও বলছেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে—এমন কথা তিনি প্রায় দুই বছর ধরেই বলে আসছেন—তাই ট্রেডাররা তাঁর এসব বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সপ্তাহান্তে ট্রাম্প ইরানের ব্যাপারে তাঁর সুর আবারও বদলে ফেলেন এবং জানান যে, মার্কিন কংগ্রেস নির্বাচনের পর তিনি হয়তো পুনরায় দেশটির ওপর সামরিক চাপ প্রয়োগ করতে শুরু করবেন। পাশাপাশি তিনি কিয়েভ ও মস্কোর মধ্যকার জ্বালানি-সংক্রান্ত এক সমঝোতার কথাও ঘোষণা দেন—যে ব্যাপারে কিয়েভ বা মস্কো—কেউই কিছু জানেনা।
উপসংহার:চলতি সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের সামান্য কারেকশন অব্যাহত থাকতে পারে, যেহেতু শেষ পর্যন্ত বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতা দুর্বল হতে শুরু করেছে। আজ ইউরো 1.1198–1.1218 এরিয়ায় এবং পাউন্ড 1.3259–1.3267 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।