EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৬ অক্টোবর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1203-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.1203-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে বাই সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায় এবং এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধি পায়।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফপ;আফপ; সত্ত্বেও ইউরো বড় ধরনের দরপতন এড়াতে সক্ষম হয়েছে—যা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মার্কিন প্রতিবেদনগুলোর ফলাফল বেশ ইতিবাচক হওয়া সত্ত্বেও মার্কিন ডলার কেবল সাময়িকভাবে সহায়তা পেয়েছে; ফলে ইউরোর বিপরীতে আরও মার্কিন ডলারের দর বৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হয়নি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্য সূচক (PPI) আগের মাসের তুলনায় 1.3% বেড়েছে, যেখানে পূর্বাভাস ছিল 0.5% (আগস্ট মাসেও এটি 0.5% ছিল)—এটি ২০২২ সালের মার্চের পর মাসিক ভিত্তিতে সর্বোচ্চ বৃদ্ধি। কোর PPI বেড়েছে 0.7% (পূর্বাভাস ছিল 0.3%) এবং খুচরা বিক্রয় সূচক 0.8% (পূর্বাভাস ছিল ০.৩%) বেড়েছে। এই প্রতিবেদনগুলোর ফলাফল ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে আরও জোরালো করেছে, তবে ট্রেডাররা আগে থেকেই এই বিষয়টি বিবেচনায় নিয়ে রেখেছিল বলে মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়া বেশ মৃদু ছিল।

আজ EUR/USD-এর মূল্যের মুভমেন্ট নির্ভর করছে ইউরোজোনের চূড়ান্ত মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রাথমিক পূর্বাভাসের সাথে মিলে যায় কি না, তার ওপর। প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ইউরোজোনে ভোক্তা মূল্য সূচক (CPI) 3.8% ছিল (বার্ষিক ভিত্তিতে), যা আগস্ট মাসে ছিল 3.2%। এই প্রতিবেদনের ভিত্তিতে ট্রেডাররা ধারণা করছে যে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে 2.75%-এ উন্নীত করতে পারে। বর্তমানে সুদের হার 2.50%-এ এবং পরবর্তী বৈঠকটি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ক্রিস্টিন লাগার্ড বলেছেন যে, জ্বালানির কারণে ২০২৭ সালের প্রথমার্ধ পর্যন্ত মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে বজায় থাকবে; আর সেপ্টেম্বরে জ্বালানি মূল্যের 18.8% বৃদ্ধি তাঁর এই বক্তব্যেরই প্রতিফলন।

যদি চূড়ান্ত ফলাফল সংশোধন করে ঊর্ধ্বমুখী করা হয়, তবে ইউরোর মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে—যা একটি বাস্তবসম্মত পরিস্থিতি। কারণ, সেপ্টেম্বরে জার্মানিতে ভোক্তা মূল্য সূচক (CPI) 3.3% ছিল (আগস্ট মাসে যা ছিল 2.9%) এবং উৎপাদক পর্যায়ে পণ্যের মূল্যে মাসিক ভিত্তিতে 1.9% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সামগ্রিক ভোক্তা মূল্য সূচকের ফলাফল থেকে বোঝা যাবে যে মূল্যস্ফীতির চাপ স্থায়ী রূপ নিয়েছে কি না, আর ট্রেড ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন বৈদিশিক চাহিদার পরিস্থিতি নির্দেশ করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1269-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1236-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1269-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1215-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1236 এবং 1.1269-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1215-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1188-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের শক্তিশালী দরপতন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1236-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1215 এবং 1.1188-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।