USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৯ অক্টোবর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.97-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 158.33-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।

মার্কিন শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ইয়েন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন 0.7% বৃদ্ধি পেয়েছে, সক্ষমতার ব্যবহার 76.9%-এ পৌঁছেছে এবং আগস্ট মাসে মার্কিন সিকিউরিটিজে নিট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $279.2 বিলিয়ন ডলারে, যেখানে প্রত্যাশিত পরিমাণ ছিল $75.2 বিলিয়ন ডলার। এই ঘটনা মার্কিন ডলারের চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং ইয়েনের দরপতন ঘটিয়েছে।

জাপানি কর্তৃপক্ষ এবং ব্যাংক অফ জাপান কারেন্সি মার্কেটকে শান্ত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, তাঁর গৃহীত নীতিমালার কারণেই ইয়েনের দরপতন ঘটেছে এবং বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বেড়েছে। তিনি জানিয়েছেন, জাপানি সরকার অর্থনীতিকে শক্তিশালী করে গড়ে তোলার এবং আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে জাপানি ইয়েনের প্রতি আস্থা জোরদার করতে চায়। ফরেক্স মার্কেটে এ ধরনের নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ আর্থিক খাতে শৃঙ্খলার অভাব নিয়ে অনিশ্চয়তা থাকলে তা সাধারণত বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়িয়ে দেয় এবং পুঁজি বহির্গমনের মাধ্যমে ইয়েনের ওপর চাপ সৃষ্টি করে। জাপান সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হলে সেই আশঙ্কা হ্রাস পায়।

ব্যাংক অফ জাপানের গভর্নর কাজুও উয়েদা বলেছেন যে, মূল মুদ্রাস্ফীতি এখন ২ শতাংশের লক্ষ্যমাতার খুব কাছাকাছি পৌঁছেছে। এটি ৬ অক্টোবর তাঁর দেওয়া বক্তব্যেরই প্রতিধ্বনি—যেখানে তিনি বলেছিলেন যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, মূল মুদ্রাস্ফীতি ২ শতাংশের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকবে, যদিও এই পদক্ষেপের সময়কাল ও গতি এখনো নির্ধারিত হয়নি। এই বার্তাটি পুনরায় ব্যক্ত করার ফলে দেশটির আর্থিক নীতিমালা স্বাভাবিকীকরণের প্রত্যাশা আরও জোরালো হয়েছে, যা দীর্ঘমেয়াদে জাপানি ইয়েনকে সহায়তা করতে পারে।

সপ্তাহের শুরুর দিকে, ফ্রান্সে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট চাপের মুখে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পায়। আমার মতে, তাকাইচি ও উয়েদার মন্তব্য ইয়েনকে কিছুটা সহায়তা জোগালেও, মার্কিন প্রতিবেদন থেকে মার্কিন ডলার সমর্থন পেতে থাকলে এবং ইউরো দুর্বল অবস্থানে থাকলে, USD/JPY পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.49-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.19-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.49-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 158.00-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.19 এবং 158.49-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.00-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.76-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.19-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.00 এবং 157.76-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।