ICT সিস্টেম ব্যবহার করে বিটকয়েন ট্রেডিংয়ের পরামর্শ, ২৩ অক্টোবর

দুই সপ্তাহ ধরে স্থবির থাকার পর, অবশেষে বিটকয়েনের মূল্য কমতে শুরু করেছে। যদিও এই মুহূর্তে দরপতনটি বেশ সামান্য মনে হতে পারে, তবে এটি ভবিষ্যতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টো মার্কেটে কারেকশন শুরু হয়েছে, যা দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখা প্রয়োজন যে, এই নিম্নমুখী প্রবণতা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে, নতুন করে কোনো বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর কারণগুলো এখনও বেশ অস্পষ্ট এবং বিতর্কিত। বিটকয়েনের মূল্যের সর্বশেষ তিন মাসব্যাপী উত্থানটি মূলত ছিল একটি সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে যাত্রা। এই প্রক্রিয়ায় উক্ত চ্যানেলের লোয়ার বাউন্ডারিতে এবং পরবর্তীতে আপার বাউন্ডারিতে ডেভিয়েশন গঠিত হয়েছিল। আপার বাউন্ডারিতে যে ডেভিয়েশন দেখা গেছে তা বেশ গভীর ছিল; যদি এটি সত্যিকার অর্থেই ডেভিয়েশন হয়ে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে বিটকয়েনের দর $70,800-এর দিকে এগোতে পারে। এরপর বিটকয়েনের মূল্য আবারও ফ্ল্যাট রেঞ্জের মধ্যে ফিরে আসবে এবং এটির মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট অনিশ্চিতই থেকে যাবে।

আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হবেবে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান ইতোমধ্যেই সর্বজনবিদিত। এমনকি যদি মূল সুদের হার বাড়ানো না-ও হয় (যা ঘটার সম্ভাবনা বেশি), তবুও ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান বজায় রাখবে, কারণ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে। সুতরাং, মুদ্রানীতির ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের এই হকিশ কঠোর দৃষ্টিভঙ্গি শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সিটির মূল্যবৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে হয় না; বরং দৈনিক চার্টে বিটকয়েনের মূল্য একটি নির্দিষ্ট সাইডওয়েজ চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং সাপ্তাহিক চার্টে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।

এছাড়াও মনে রাখবেন যে, ৩রা নভেম্বর মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ৯৯% সম্ভাবনা রয়েছে যে, রিপাবলিকানরা অন্তত একটি কক্ষে তাদের ক্ষমতা হারাবে; আর এমনটি ঘটলে 'ক্ল্যারিটি অ্যাক্ট' পাস করানো আরও কঠিন হয়ে পড়বে। কিছু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের এই বিলটির বিরোধিতা করছেন, কারণ তাদের মতে এটি কেবল প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যেই আনা হয়েছে। পাশাপাশি এটিও মনে রাখা প্রয়োজন যে, ঐতিহাসিকভাবে মধ্যবর্তী নির্বাচনের পর বিটকয়েনের মূল্য কমে যায়—গত ১২ বছর ধরে এই প্রবণতা দেখা গেছে। যেহেতু নির্বাচনের পরপরই বড় কোনো মুভমেন্ট আসার সম্ভাবনা কম, তাই এখন থেকেই দরপতনের আশঙ্কা করা যেতে পারে। তাছাড়া, দৈনিক চার্টেও বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দৈনিক চার্টে BTC/USD-এর সার্বিক পরিস্থিতি

দৈনিক টাইমফ্রেমে ডাউনওয়ার্ড ট্রেন্ড স্ট্রাকচার ব্রেক করা হয়েছে, যার মানে—সম্ভবত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের মূল্য পূর্ববর্তী প্রবণতার বিয়ারিশ FVG জোন পর্যন্ত পৌঁছেছিল এবং সেই প্যাটার্নের প্রতিক্রিয়ায় প্রত্যাশিতভাবেই একটি কারেকশন শুরু হয়েছে। তবে, সেপ্টেম্বর মাসে $60,000–$82,500-এর সাইডওয়ে চ্যানেল থেকে যে ব্রেকআউট হয়েছিল, তা হয়তো কেবল একটি ডেভিয়েশন হতে পারে। এই ডেভিয়েশন এবং বিয়ারিশ FVG-র প্রতিক্রিয়ার সম্মিলিত প্রভাবে বিটকয়েনের মূল্য পুনরায় সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির দিকে নেমে আসতে পারে। সর্বশেষ বিয়ারিশ FVG-র ভেতরে আরও একটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। এছাড়া, একটি বিয়ারিশ অর্ডার ব্লকও গঠিত হয়েছে, যা নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে এবং এর ফলে আরও একটি সেল সিগন্যাল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

4H চার্টে BTC/USD-এর সার্বিক পরিস্থিতি

4 ঘণ্টার টাইমফ্রেমে একটি ডাউনওয়ার্ড স্ট্রাকচার গঠিত হতে শুরু করেছে। বর্তমানে CHOCH লাইনটি $87,000-এ অবস্থান করছে। দৈনিক টাইমফ্রেমে রিভার্সালের জন্য প্রয়োজনীয় সব সংকেত পাওয়া গেছে, যা ট্রেডারদের শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দিয়েছে। বিটকয়েনের মূল্যের লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে দৈনিক চার্টের সাইডওয়ে চ্যানেলটি সবচেয়ে কার্যকর নির্দেশক হিসেবে কাজ করে, যা এখনও প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। 4H টাইমফ্রেমে একটি ফ্ল্যাট প্যাটার্ন গঠিত হয়েছে এবং এরপর সাইডওয়ে চ্যানেলের আপার বাউন্ডারি থেকে ডেভিয়েশন ঘটে—যে বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। ফলে, প্রত্যাশিতভাবেই বিটকয়েনের মূল্য স্থানীয় সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি পর্যন্ত নেমে এসেছে। বিয়ারিশ প্যাটার্ন এবং সেল সিগন্যালের আধিক্য বিবেচনায়, আমরা আশা করছি যে বিটকয়েনের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি ব্রেক করে বেরিয়ে আসবে এবং এই শীর্ষ ক্রিপ্টোকারেন্সিটির আরও দরপতন হবে।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো নির্দিষ্ট ও স্পষ্ট কারণ ছাড়াই একটি পাম্পের মাধ্যমে এই প্রবণতা শুরু হয়েছে, যেমনটি সাধারণত হয়ে থাকে। ফেড সুদের হার কমানো শুরু করেনি এবং ক্ল্যারিটি অ্যাক্ট বিলটিও পাস হয়নি। তবে, দৈনিক টাইমফ্রেমে স্বল্প মেয়াদে বিটকয়েনের দরপতন হতে পারে, কারণ বিয়ারিশ FVG-এর প্রতিক্রিয়ায় দুটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। এটাও মনে রাখতে হবে যে, দৈনিক সাইডওয়েজ চ্যানেলের বাইরে ব্রেকআউট একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, একটি গভীর ডেভিয়েশন, কিন্তু তবুও একটি ডেভিয়েশন। যদি তাই হয়, তাহলে বিটকয়েনের মূল্য $70,800-এর দিকে যেতে পারে এবং এমনকি গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। আমরা মনে করি যে স্বল্প মেয়াদে শর্ট পজিশন সবচেয়ে প্রাসঙ্গিক। দৈনিক টাইমফ্রেমে ডেভিয়েশনসহ দুটি সেল সিগন্যাল এবং 4H টাইমফ্রেমে একটি ডেভিয়েশন গঠিত হয়েছে। বিটকয়েনের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতারই সম্ভাবনা বজায় থাকছে—যেখানে নিকটতম লক্ষ্যমাত্রা হিসেবে $80,400 এবং $70,800 বিবেচনা করা যেতে পারে। 4-ঘণ্টার টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির কাছাকাছি একটি ডেভিয়েশন হলে সম্ভবত বিটকয়েনের মূল্য কিছু সময়ের জন্য স্থিতিশীল থাকবে।

চার্টের ব্যাখ্যা:

CHOCH—চেঞ্জ অব ক্যারেকটার, ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—ফেয়ার ভ্যালু গ্যাপ: প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।