EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ অক্টোবর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1209-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল—বিশেষ করে ইতিপূর্বে উল্লেখযোগ্য দরপতনের পর। এই কারণে আমি ইউরোর সেল পজিশন ওপেন করিনি।

স্পষ্টতই, ইউরো এখন তিনটি বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছে, যার কোনোটিই সরাসরি ইউরোপের সাথে সম্পর্কিত নয়—প্রথমত, জ্বালানি তেল। সৌদি আরবে হামলার পর ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য আবারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে ইউরোপের মতো অঞ্চল—যারা জ্বালানি আমদানি করে—দ্বিমুখী সংকটের মুখে পড়েছে; কারণ এর ফলে উৎপাদন ব্যয় ও জীবনযাত্রার ব্যয়—উভয়ই বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, ফ্রান্স সরকার শনিবার নতুন করে বিক্ষোভ সামাল দেয়ার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহান্তের অস্থিরতার পুনরাবৃত্তি এড়াতে সেখানে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ট্রেডারদের দৃষ্টিতে, এটি ইঙ্গিত দেয় যে রাজনৈতিক ঝুঁকি এখনও বিদ্যমান রয়েছে। তৃতীয় কারণটি হলো মার্কিন ডলার, যা গতকাল অধিকাংশ কারেন্সির বিপরীতে বেশ শক্তিশালী হয়েছে। মার্কিন অর্থনৈতিক উপাত্তগুলোর ফলাফল হয়তো এর প্রধান কারণ নয়, তবে সেগুলোকে উপেক্ষা করা যায় না। জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে ইতিবাচক ছিল এবং সেপ্টেম্বরের 'লিডিং ইন্ডিকেটর ইনডেক্স' 0.0%-এ পৌঁছেছে, যেখানে পূর্বাভাস ছিল -0.1%। কন্টিনিউইং ক্লেইমসের সংখ্যা পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি ছিল; সব মিলিয়ে শ্রমবাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে মনে হচ্ছে।

আজ ইউরোপে প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর ফলাফল কারেন্সি মার্কেট প্রভাবিত করবে সেই সম্ভাবনা কম। দিনের প্রথমার্ধে ইউরোজোনে অক্টোবরের উৎপাদন এবং পরিষেবা খাতভিত্তিক ও কম্পোজিট PMI সূচক প্রকাশিত হবে; তবে বিশ্লেষকগণ সাম্প্রতিক ফলাফলের চেয়ে খুব বেশি ভিন্ন পূর্বাভাস দেননি প্রত্যাশা। উৎপাদন খাতের সূচক 52.7-এ পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে (যা আগে ছিল 52.9), আর পরিষেবা খাতের ক্ষেত্রে এই পূর্বাভাস 52.6 (আগে ছিল 53.0)। কম্পোজিট সূচকটি 53.1-এ ছিল, তবে এই সূচকের ক্ষেত্রে কোনো পূর্বাভাস প্রকাশ করা হয়নি।

এই চিত্রটি ইঙ্গিত দেয় যে ইউরোজোনের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে, যদিও সেই গতিতে কিছুটা মন্থরতা রয়েছে। সূচকের ফলাফল 50-এর ওপরে থাকলে তা সম্প্রসারণ নির্দেশ করে; আর ইউরোপীয় প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি—পরিষেবা খাতে—আপাতত এই সম্প্রসারণ অব্যাহত রয়েছে। যদি PMI সূচকগুলোর ফলাফল অত্যন্ত দুর্বল আসে, তবে সপ্তাহের শেষদিকে ইউরোর ওপর চাপ আরও বাড়বে এবং সেক্ষেত্রে EUR/USD পেয়ারের আরও দরপতন ঠেকানো কঠিন হয়ে পড়বে। আমার ধারণা, প্রতিবেদন প্রকাশিত হলে এই কারেন্সি পেয়ারের মূল্য বর্তমান রেঞ্জেই বজায় থাকবে; আর এক্ষেত্রে মার্কিন ডলারের মূল্যের মুভমেন্ট, জ্বালানি তেলের মূল্য এবং ফ্রান্স থেকে আসা বিভিন্ন খবরই মূল নির্ণায়ক বিষয় হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1250-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1221-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1250-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1207-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1221 এবং 1.1250-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1207-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1175-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের শক্তিশালী দরপতন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1221-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1207 এবং 1.1175-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।