যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 157.11-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 25 পিপস বৃদ্ধি পেয়েছে।
গতকাল যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল মোটামুটি ইতিবাচক হওয়া সত্ত্বেও মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, জবলেস ক্লেইমসের সংখ্যা ছিল 194,000, যেখানে পূর্বাভাস ছিল 200,000। অন্যদিকে, কন্টিনিউয়িং ক্লেইমসের সংখ্যা ছিল 1,728,000, যা 1,720,000-এ পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। সাধারণত এই ধরনের পরিস্থিতি ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কঠোর হওয়ার প্রত্যাশা বাড়িয়ে মার্কিন ডলারকে শক্তিশালী করে এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়িয়ে দেয়। তবে, কারেন্সি মার্কেটে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপের ফলে ইয়েন শক্তিশালী হয়েছে—যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে চলতি বছরের ৩১ জুলাই এবং সেপ্টেম্বরেও ঠিক একইভাবে এই ধরনের হস্তক্ষেপের ফলে ফরেক্স মার্কেটে অনুরূপ প্রভাব পড়েছিল।
জাপানে প্রকাশিত আজকের প্রতিবেদনের ফলাফল ইয়েনকে আরও শক্তিশালী করেছে। সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক (CPI) আগের 1.9% থেকে বেড়ে 2.1%-এ দাঁড়িয়েছে। তাজা খাদ্যপণ্য বাদে হিসাবকৃত 'কোর' সূচকটিও 2.1%-এ পৌঁছেছে, যা পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ফলাফল এবং আগের 1.8% থেকে বেশি। ব্যাংক অফ জাপানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত; কারণ মুদ্রাস্ফীতি স্পষ্টভাবে 2%-এর লক্ষ্যমাত্রার উপরে অবস্থান করছে, যা সুদের হার আরও বাড়ানোর পক্ষে যুক্তি জোরালো করে (বর্তমানে সুদের হার 1.25%)। উল্লেখ্য, ৬ অক্টোবর উয়েদা নিশ্চিত করেছিলেন যে সুদের হার বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ১৫ অক্টোবর বোর্ডের সদস্য জুনকো কোয়েদা জানিয়েছিলেন যে, নিরপেক্ষ সুদের হার 1%-এর উল্লেখযোগ্যভাবে উপরে অবস্থিত। বর্তমানে ৩০ অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় 25%—আজকের এই পরিসংখ্যানের ফলাফল সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিতে পারে।
বিজনেস অ্যাক্টিভিটি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মিশ্র ছিল। অক্টোবরে জাপানের উৎপাদন খাতভিত্তিক PMI 53.3-এ পৌঁছেছে, যেখানে সূচকটি 54.5-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের মাসে সূচকটি 54.1 ছিল—যা মূলত হতাশাজনক ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, পরিষেবা খাতভিত্তিক PMI 51.3 থেকে বেড়ে 52.0 হয়েছে এবং কম্পোজিট ইনডেক্স 52.3-এ অপরিবর্তিত রয়েছে। সূচকগুলোর ফলাফল 50-এর ওপরে থাকলে তা উক্ত খাতে প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়; অর্থাৎ, শিল্পখাতে কিছুটা স্থবিরতা দেখা গেলেও জাপানি অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় রয়েছে। আমার ধারণা, এই পরিসংখ্যানগুলো এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ইয়েন খুব বেশি দুর্বল হওয়ার সম্ভাবনা কম। এছাড়া, কারেন্সি মার্কেটে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি থাকায়, USD/JPY পেয়ারের মূল্যের পক্ষে সাম্প্রতিক সর্বোচ্চ লেভেলে অবস্থান ধরে রাখা কঠিন হবে। তাই, এই কারেন্সি পেয়ারের আরও মূল্য বৃদ্ধির যেকোনো প্রচেষ্টার ক্ষেত্রে আমি সতর্ক অবস্থানে থাকব।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 157.68-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.15-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 157.68-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 156.84-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.15 এবং 157.68-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 156.84-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 156.18-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.15-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 156.84 এবং 156.18-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।