৩ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। নতুন ট্রেডাররা মূলত কেবল মার্কিন কর্মসংস্থানের সুযোগ সংক্রান্ত JOLTS থেকে প্রকাশিতব্য প্রতিবেদনের দিকে দৃষ্টিপাত করতে পারে। তবে, এই প্রতিবেদনের প্রতিও সম্ভবত কোনো গুরুত্ব দেওয়া হবে না (প্রায় ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এটি উপেক্ষা করা হবে)। মনে রাখা প্রয়োজন যে, JOLTS থেকে প্রকাশিত প্রতিবেদনে দুই মাস পুরোনো তথ্য থাকে। বেকারত্ব বিষয়ক যেকোনো প্রতিবেদনে (যা আগামী শুক্রবার প্রকাশিত হবে) অনেক বেশি হালনাগাদকৃত তথ্য থাকে এবং এটি মার্কিন শ্রমবাজারের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে, কেবল কোনো নির্দিষ্ট দিককে নয়। তাই, JOLTS থেকে প্রকাশিতব্য প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কেটে উল্লেখযোগ্য কোনো মুভমেন্টের আশা আমরা করছি না; বরং আজ ও আগামীকাল মার্কিন নির্বাচনই ট্রেডারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন প্রতিনিধিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। তবে আগেই যেমনটি উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইসিবির মুদ্রানীতির ব্যাপারে জরুরি কোনো প্রশ্ন নেই। সব ট্রেডারই জানেন যে, বিদ্যমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে ইসিবির কঠোর আর্থিক নীতিমালা অব্যাহত থাকবে। কিন্তু এতে ইউরোর মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে না, কারণ মার্কিন ডলারের বিপরীতে ইউরোর মূল্য এখনও তলানিতেই রয়েছে। এর আগে ইউরোজোনে দুবার সুদের হার বাড়ানো হলেও তা ইউরোর কোনো উপকারে আসেনি। তাই বর্তমান পরিস্থিতিতে ইসিবি কর্মকর্তাদের বক্তব্যের কার্যত কোনো গুরুত্বই নেই।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।মার্কিন কংগ্রেস নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে হামলা শুরু করতে পারে, কারণ তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠাতেই রয়ে গেছে। অন্যদিকে, ইরানও এই অঞ্চলের মার্কিন মিত্রদের ওপর পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও, ইউরোপের অনেক দেশে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা ইউরোর ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারছে না। এই দুটি বিষয় মার্কিন ডলারকে সহায়তা করতে পারে; যদিও ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দর এমনিতেই ঊর্ধ্বমুখী ছিল, আর পাউন্ডের ক্ষেত্রে এই বিষয়গুলোর তেমন কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে অস্থিরতার মাত্রা বেশ কম থাকতে পারে, কারণ আজ তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না। আর মার্কিন নির্বাচনের ফলাফল বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে জানা যাবে। আমরা আশা করছি যে সাইডওয়েজ চ্যানেলের মধ্যে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখবে এবং পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাও অব্যাহত থাকবে। EUR/USD কারেন্সি পেয়ার 1.1198–1.1218 রেঞ্জ থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3380–1.3386 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।