৪ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

বুধবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। ইউরোপীয় ইউনিয়নে আজ অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচক (CPI) সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; ধারণা করা হচ্ছে, এবার ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার বেড়ে 4%-এ পৌঁছাতে পারে। আমাদের মতে, এমনটি ঘটলে ডিসেম্বরে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনা অনিবার্য হয়ে পড়বে। ট্রেডাররা যদি শেষ পর্যন্ত এই বিষয়টি বিবেচনায় নিতে শুরু করে, তবে ইউরোর মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আজ ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন এবং ISM সার্ভিস বিজনেস অ্যাক্টিভিটি সূচক প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ হলেও, এগুলো মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না তা অনিশ্চিত; কারণ সারাদিন ধরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের ফলাফল আসতে থাকবে। সাধারণ অর্থনৈতিক প্রতিবেদনের তুলনায় এই নির্বাচনের ফলাফল অনেক বেশি তাৎপর্যপূর্ণ।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

বুধবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে মার্কিন কংগ্রেস নির্বাচনে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, যার ফলাফল প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তাদের হাতে থাকা ১৯টি আসনের মধ্যে মাত্র ৬টি আসন প্রয়োজন। হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে ডেমোক্যাটরা প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল এখনো নির্ধারিত হয়নি। কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনার প্রেক্ষিতে ট্রেডাররা কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে, তা গত রাতেই স্পষ্ট হয়ে উঠেছে। আজ সারাদিন জুড়ে মার্কিন ডলারের দরপতন অব্যাহত থাকতে পারে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। কংগ্রেস নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানের ওপর হামলা শুরু করতে পারে, কারণ তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমাগত কমে আসছে। অন্যদিকে, ইরানও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর—এমনকি মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও—পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া, ইউরোপের বেশ কয়েকটি দেশে ব্যাপক অস্থিরতা অব্যাহত রয়েছে, যা ইউরোর ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারছে না। তবে আজ এবং এই সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেডাররা মূলত যুক্তরাষ্ট্রের নির্বাচনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্ট ও অর্থনৈতিক প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে।

উপসংহার:

চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে উচ্চমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে, কারণ আজ বেশ উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে। ইউরোর ক্ষেত্রে সাইডওয়েজ চ্যানেল ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে পাউন্ডের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে।। EUR/USD কারেন্সি পেয়ার .1267–1.127 রেঞ্জ থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3456–1.3476 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।